শেরপুর সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় মদ জব্দ

শেরপুর প্রতিনিধি

সারাদেশ

শেরপুরের নালিতাবাড়ী ও পার্শ্ববর্তী হালুয়াঘাট উপজেলার দুটি সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ৫ লাখ টাকা মূল্যের ৩৯৩ বোতল ভারতীয়

2026-05-17T18:16:18+00:00
2026-05-17T19:45:09+00:00
 
  সোমবার, ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
সারাদেশ
শেরপুর সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় মদ জব্দ
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৭ মে, ২০২৬, ৬:১৬ পিএম  আপডেট: ১৭.০৫.২০২৬ ৭:৪৫ পিএম
বিজিবি'র জব্দ করা মদের ছবি। ছবি : সময়ের আলো
শেরপুরের নালিতাবাড়ী ও পার্শ্ববর্তী হালুয়াঘাট উপজেলার দুটি সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ৫ লাখ টাকা মূল্যের ৩৯৩ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  

রবিবার (১৭ মে) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে হলদিগ্রাম ও কড়ইতলি বিজিবি ক্যাম্পের সদস্যরা এসব মাদকদ্রব্য জব্দ করেন। তবে বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

ময়মনসিংহ ৩৯ ব্যাটালিয়ন বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোররাতে নালিতাবাড়ী উপজেলার মধুটিলা এলাকায় অভিযান চালায় হলদিগ্রাম বিজিবি ক্যাম্পের একটি দল। এ সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে ভারতীয় মদ ভর্তি কয়েকটি বস্তা জব্দ করা হয়। 


একই রাতে হালুয়াঘাটের কুশপাড়া এলাকায় কড়ইতলী বিজিবি ক্যাম্পের সদস্যরা আরেকটি গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। সেখান থেকেও চোরাকারবারিদের ফেলে যাওয়া বেশ কিছু ভারতীয় মদের বোতল জব্দ করা হয়। 

বিজিবি জানায়, দুই সীমান্ত এলাকা থেকে জব্দকৃত মোট ৩৯৩ বোতল ভারতীয় মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ টাকা।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   শেরপুর  সীমান্ত  বিজিবি  অভিযান  ভারতীয় মদ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: