যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় বশিরউল্লাহ (১৪) নামে এক মাদ্রাসাছাত্রের পানিতে ডুবে মৃত্যু হয়েছে।
রোববার (১৭ মে) দুপুরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত বশিরউল্লাহ উপজেলার বাঘুটিয়া গ্রামের হায়দার আলীর ছেলে বলে জানা গেছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার দুপুরে বশিরউল্লাহ বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে নামে। সাঁতার না জানার কারণে একপর্যায়ে সে গভীর পানির নিচে তলিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা তাকে পানি থেকে উদ্ধার করলেও ততক্ষণে তার মৃত্যু হয়।
মাদ্রাসাছাত্র বশিরউল্লাহর এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পরিবারসহ গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
সময়ের আলো/জেডি