তাহিরপুর সীমান্তে 'বিজিবির সোর্স হওয়ার জেরে' একজনকে খুনের অভিযোগ

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে আঙ্গুর মিয়া (৩৭) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় পুরো সীমান্ত এলাকায়

2026-05-17T21:03:32+00:00
2026-05-17T21:03:32+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
তাহিরপুর সীমান্তে 'বিজিবির সোর্স হওয়ার জেরে' একজনকে খুনের অভিযোগ
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৭ মে, ২০২৬, ৯:০৩ পিএম 
ছবি : সংগৃহীত
সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে আঙ্গুর মিয়া (৩৭) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় পুরো সীমান্ত এলাকায় তীব্র আতঙ্ক বিরাজ করছে।

নিহত আঙ্গুর মিয়া উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের সীমান্তবর্তী রাজাই গ্রামের আবুল মুনসুরের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত তিনটার দিকে আঙ্গুর মিয়া নিজ বসতঘর থেকে বাইরে বের হন। পরে ভোর ৬টার দিকে রাজাই মিশন স্কুল সংলগ্ন সীমান্ত সড়কের পাশে তার ক্ষতবিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখেন পথচারীরা। খবর পেয়ে সকাল ১০টার দিকে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

হত্যাকাণ্ডের কারণ প্রসঙ্গে নিহতের ভাতিজা সাগর মিয়া অভিযোগ করে বলেন, 'শনিবার রাত ১০টার দিকে বিজিবির 'ভারতীয় নাসির উদ্দিন বিড়ি' জব্দের ঘটনাকে কেন্দ্র করে একই গ্রামের আকরাম হোসেনের সাথে ঝামেলা হয়। তখন সে আমার চাচাকে প্রাণনাশের হুমকি দেয়। এরপর সকালে আমরা চাচার ক্ষতবিক্ষত মরদেহ দেখতে পাই।' 


স্থানীয় মেম্বার জিল্লু মিয়া বলেন, 'ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। খোঁজ নিয়ে জানতে পেরেছি, আঙ্গুর মিয়া সীমান্ত এলাকায় বিজিবির সোর্স হিসেবে কাজ করতেন।' তিনি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অপরাধীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।    

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে পুলিশি তদন্ত চলছে এবং জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।'  

সময়ের আলো/জেডি 


  বিষয়:   তাহিরপুর  সীমান্ত  বিজিবি  সোর্স  অভিযোগ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: