কুমিল্লায় তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে পুড়িয়ে হত্যা

নিজস্ব সংবাদদাতা

সারাদেশ

কুমিল্লার বুড়িচংয়ে মাদক ব্যবসার বিরোধের জেরে মাহি নামে তৃতীয় লিঙ্গের (হিজড়া) এক ব্যক্তিকে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে।ঢাকা মেডিকেল

2026-05-17T22:23:15+00:00
2026-05-17T22:23:15+00:00
 
  মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬,
১৩ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
সারাদেশ
কুমিল্লায় তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে পুড়িয়ে হত্যা
নিজস্ব সংবাদদাতা
প্রকাশ: রোববার, ১৭ মে, ২০২৬, ১০:২৩ পিএম 
প্রতীকী ছবি
কুমিল্লার বুড়িচংয়ে মাদক ব্যবসার বিরোধের জেরে মাহি নামে তৃতীয় লিঙ্গের (হিজড়া) এক ব্যক্তিকে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চারদিন চিকিৎসাধীন থাকার পর রোববার (১৭ মে) বিকেলে তার মৃত্যু হয়। 

চিকিৎসকদের মতে, মাহির শরীরের ৪৪ শতাংশ পুড়ে গিয়েছিল। বুধবার (১৩ মে) সকালে বুড়িচং মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে জহির নামে এক ব্যক্তি মাহির শরীরে আগুন ধরিয়ে দেয়। স্থানীয়রা মাহিকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা ও পরে ঢাকা মেডিকেলে পাঠান। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদকের টাকার ভাগাভাগি নিয়ে মাহি ও জহিরের মধ্যে বিরোধ ছিল।  

এই ঘটনায় নিহতের বাবা বুড়িচং থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ ইতোমধ্যেই একজন আসামিকে গ্রেফতার করেছে। তবে প্রধান অভিযুক্ত জহির এখনো পলাতক রয়েছে। তাকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে। 

সময়ের আলো/জেডি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: