দ্রুততম মানব ইমরানুর, মানবী শিরীন

ক্রীড়া প্রতিবেদক

খেলা

শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার করলেন শিরীন আক্তার। ১০০ মিটার স্প্রিন্টে আবারও দেশের দ্রুততম মানবীর খেতাব অর্জন করলেন বাংলাদেশ নৌবাহিনীর এ অ্যাথলেট।গতকাল ৪৯তম

2026-05-18T04:07:50+00:00
2026-05-18T04:07:50+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
খেলা
দ্রুততম মানব ইমরানুর, মানবী শিরীন
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৮ মে, ২০২৬, ৪:০৭ এএম 
শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার করলেন শিরীন আক্তার। ছবি : সংগৃহীত
শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার করলেন শিরীন আক্তার। ১০০ মিটার স্প্রিন্টে আবারও দেশের দ্রুততম মানবীর খেতাব অর্জন করলেন বাংলাদেশ নৌবাহিনীর এ অ্যাথলেট। 

গতকাল ৪৯তম জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতায় ১২.১০ সেকেন্ড সময়ে দৌড় শেষ করার মধ্য দিয়ে রানীর আসনে বসেন। 

গত বছরের আগস্টে সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতায় সতীর্থ সুমাইয়া দেওয়ানের কাছে হেরে যান। যার কাছে শ্রেষ্ঠত্ব খুইয়েছিলেন শিরীন সেই সুমাইয়া এবার চতুর্থ হয়েছেন। শিরীনের সঙ্গে কোনো প্রতিযোগিতায় গড়তে পারেননি। ১২.৪১ সেকেন্ডে দৌড় শেষ করেন সুমাইয়া। 

এই ইভেন্টে বাংলাদেশ সেনাবাহিনীর শরিফা খাতুন ১২.২৫ সেকেন্ড সময় নিয়ে এবার দ্বিতীয় এবং রেখা আক্তার ১২.৩৪ সেকেন্ড সময়ে দৌড় শেষ করে তৃতীয় হন।

জাতীয় স্টেডিয়ামের অ্যাথলেটিকস ট্র্যাকে শিরীন শুধু সেরার মুকুটই পড়েননি, অনন্য রেকর্ডও গড়েছেন। ১৭তম বার চ্যাম্পিয়ন হয়ে এতদিন রেকর্ডটা এককভাবে ধরে রেখেছিলেন দেশের প্রখ্যাত অ্যাথলেট নাজমুন নাহার বিউটি। কাল বিউটিকে ছুঁয়ে ফেললেন শিরীন। এখন তিনিও ১৭ বারের চ্যাম্পিয়ন। 

অথচ এই অবস্থানে আসতে বেশ কষ্ট করতে হয়েছে তাকে। ৯ মাস আগে সামার প্রতিযোগিতায় হারের দিনই মারাত্মক ইনজুরিতে পড়েন। যেতে হয় হাসপাতালে। 

হাসপাতালের বিছানায় শুয়ে নিজের ফেসবুকে সেদিন পোস্ট করে সবার কাছে সুস্থতার জন্য দোয়া চেয়েছিলেন, একই সঙ্গে আরও শক্তভাবে ফিরে আসার অঙ্গীকারও ছিল। কথা রেখেছেন শিরীন। ট্র্যাক অ্যান্ড ফিল্ডে রানীর আসনেই ফিরেছেন রেকর্ডকন্যা। 

গত বছর বিয়ের পিঁড়িতে বসেন শিরীন। বিয়ের পর এটি তার প্রথম সাফল্য। এমন সাফল্যে দারুণ খুশি সাতক্ষীরার মেয়ে। খেলাধুলার পাশাপাশি নিজের পড়াশোনা নিয়েও বড় পরিকল্পনা রয়েছে তার। উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে পিএইচডি করার ইচ্ছা আছে। ১৭তম বার চ্যাম্পিয়ন হয়ে বিউটির রেকর্ড ছোঁয়া প্রসঙ্গে বলেন, ‘আমি বিউটি আপারটা জানি না। তবে এটা আমি ১৭ বার দ্রুততম মানবী হয়েছি।’ 

এদিকে দেশের দ্রুততম মানবের খেতাব নিজের দখলেই রাখলেন ট্র্যাক অ্যান্ড ফিল্ডের রাজা ইমরানুর রহমান। পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টে বাংলাদেশ নৌবাহিনীর ইমরানুর রহমান সহজেই জিতেছেন। ১০.৫৮ সেকেন্ড ছুঁতেই ফিনিশিং লাইন পার হন তিনি। 

এই ইভেন্টে ১০.৮৬ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হয়েছেন নৌবাহিনীরই মোহাম্মদ ইসমাইল। আর ১০.৯১ সেকেন্ড টাইমিং করে তৃতীয় হয়েছেন বাংলাদেশ বিমানবাহিনীর নাইম ইসলাম। সর্বশেষ গত আগস্টে জাতীয় সামার অ্যাথলেটিকসে ১০.৬৪ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছিলেন ইমরানুর। সেই তুলনায় এবার তার টাইমিং কিছুটা কমেছে। 

তবে ২০২২ সাল থেকে এ পর্যন্ত দেশের মাটিতে টানা ৭টি প্রতিযোগিতার মধ্যে ৬টিতে অংশ নিয়ে সবকটিই জিতে রেকর্ড ধরে রাখলেন তিনি। চোট কাটিয়ে ট্র্যাকে ফিরে সাফল্য পাওয়ায় বেশ উচ্ছ্বসিত ইমরানুর। 

সেরার মুকুট পরার দিনে তিনি বলেন, ‘সামনে এশিয়ান ও কমনওয়েলথ এবং আগামী বছর এসএ গেমস আছে। ধাপে ধাপে আমি এগোতে চাই।’

/এসএকে


  বিষয়:   দ্রুততম  মানব  ইমরানুর  মানবী  শিরীন  দৌড়  ইভেন্ট 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: