দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকা ছিল বায়ুদূষণের কবলে। টানা বৃষ্টির মধ্যে একদিন আগেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ ছিল। তবে আজ কিছুটা দূষণ কমে ঢাকার বাতাস নির্মল বাতাস বইছে, যা মাঝারি ধরণের দুষণ।
সোমবার (১৮ মে) ৬১ স্কোর নিয়ে বিশ্বে দূষিত শহরের তালিকায় ঢাকা ৩৩তম অবস্থানে রয়েছে।
একই সময়ে দূষিত শহরের তালিকার শীর্ষে রয়েছে ভারতের দিল্লি শহর। শহরটির বায়ুমানের স্কোর ১৭৭। এছাড়া ১৭৪ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর শহর, ১৩৬ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে নেপালের রাজধানী কাঠমান্ডু, ১৩২ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা এবং পঞ্চম অবস্থানে থাকা চিলির রাজধানী সান্তিয়াগোর স্কোর ১২১।
আরও পড়ুন
আইকিউএয়ারের স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে অস্বাস্থ্যকর বায়ু বলে মনে করা হয়।
এছাড়া, ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা স্কোরকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে। ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
এএডি/