হরমুজ প্রণালী তদারকিতে নতুন সংস্থার নাম ঘোষণা করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী ব্যবস্থাপনা ও নিরাপত্তা তদারকির জন্য নতুন একটি সংস্থা গঠনের ঘোষণা দিয়েছে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা

2026-05-18T20:53:04+00:00
2026-05-18T20:53:29+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
হরমুজ প্রণালী তদারকিতে নতুন সংস্থার নাম ঘোষণা করল ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৮ মে, ২০২৬, ৮:৫৩ পিএম  আপডেট: ১৮.০৫.২০২৬ ৮:৫৩ পিএম
হরমুজ প্রণালী। সংগৃহীত ছবি
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী ব্যবস্থাপনা ও নিরাপত্তা তদারকির জন্য নতুন একটি সংস্থা গঠনের ঘোষণা দিয়েছে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ। আরও সমন্বিতভাবে পারস্য উপসাগরের এই গুরুত্বপূর্ণ নৌপথের কার্যক্রম পরিচালনার জন্যই তেহরান এই বিশেষ উদ্যোগ নিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে পরিষদ জানায়, নবগঠিত সংস্থাটির নাম রাখা হয়েছে ‘পারসিয়ান গালফ স্ট্রেট অথরিটি’ বা পারস্য উপসাগরীয় প্রণালী কর্তৃপক্ষ। একইসঙ্গে উল্লেখ করা হয়েছে, নতুন এই কর্তৃপক্ষ হরমুজ প্রণালীর সার্বিক ব্যবস্থাপনা, নৌ-নিরাপত্তা ও কৌশলগত তদারকির দায়িত্ব পালন করবে। 


এছাড়া প্রণালীর সর্বশেষ পরিস্থিতি এবং এর নিরাপত্তা সংক্রান্ত যেকোনো ধরনের পরিবর্তন বা আপডেট তাৎক্ষণিকভাবে (রিয়েল-টাইম) প্রকাশ করবে এই কর্তৃপক্ষ।

বিশ্বের অন্যতম প্রধান এই জ্বালানি সরবরাহ রুটে নিজেদের নিয়ন্ত্রণ ও নজরদারি আরও জোরদার করতেই ইরান এই পদক্ষেপ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

সূত্র : আল-জাজিরা

/ইউএমএইচ

  বিষয়:   ইরান  হরমুজ প্রণালী 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: