শিক্ষিকার মৃত্যুর খবর শুনে শিক্ষার্থীর মৃত্যু

রানা হামিদ, বদলগাছী, নওগাঁ

সারাদেশ

নওগাঁর বদলগাছীতে সড়ক দুর্ঘটনায় এক শিক্ষিকার মৃত্যুর খবরে শোকাহত হয়ে একই বিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৯ মে)

2026-05-19T17:58:40+00:00
2026-05-19T17:58:40+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
শিক্ষিকার মৃত্যুর খবর শুনে শিক্ষার্থীর মৃত্যু
রানা হামিদ, বদলগাছী, নওগাঁ
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৫:৫৮ পিএম 
শিক্ষিকার মৃত্যুর খবর শুনে শিক্ষার্থীর মৃত্যু। ছবি : সময়ের আলো
নওগাঁর বদলগাছীতে সড়ক দুর্ঘটনায় এক শিক্ষিকার মৃত্যুর খবরে শোকাহত হয়ে একই বিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৯ মে) উপজেলার চাকরাইল বটতলি মোড় এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। পরে শিক্ষিকার মৃত্যুর ভিডিও ফেসবুকে দেখে অসুস্থ হয়ে মারা যায় অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী।

নিহত শিক্ষিকার নাম উম্মে কুলসুম (৫৫)। তিনি বদলগাছী লাবণ্য প্রভা পাইলট ও কমিউনিটি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা এবং বদলগাছী সদরের দর্গাপাড়া এলাকার বাসিন্দা। আহত হয়েছেন একই বিদ্যালয়ের আরেক সহকারী শিক্ষিকা মমতাজ জাহান। তিনি সদর উপজেলার গোড়শাহী গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর আনুমানিক ১২টার দিকে যাত্রীবাহী একটি সিএনজি গোড়শাহী এলাকা থেকে দুই যাত্রী নিয়ে রাজশাহীর উদ্দেশ্যে রওনা হয়। পথে চাকরাইল বটতলি মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ধান মাড়াই মেশিনের সঙ্গে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের তীব্রতায় সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান সহকারী শিক্ষিকা উম্মে কুলসুম। গুরুতর আহত হন মমতাজ জাহান।

এদিকে সড়ক দুর্ঘটনায় শিক্ষিকার মৃত্যুর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওটি দেখে একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী তাসনিম হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে দ্রুত বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিক্ষার্থীর বাবা আবুল কালাম বলেন, আমার মেয়েটি ফেসবুকে তার শিক্ষিকা কুলসুম ম্যাডামের মৃত্যুর খবর দেখে সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে ফেলে। পরে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আসাদুজ্জামান নাহিদ বলেন, শিক্ষার্থীটি কোনো আকস্মিক ঘটনা দেখে হয়তো জ্ঞান হারিয়ে ফেলেছে। তবে এখনই মৃত্যুর সঠিক কারণ বলা যাচ্ছে না। পোস্টমর্টেম রিপোর্ট এলে বিস্তারিত জানা যাবে।

বদলগাছী থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। একই ঘটনায় শিক্ষিকার মৃত্যুর খবর দেখে এক শিক্ষার্থীর মৃত্যুর খবরও পেয়েছি। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

দুটি মৃত্যুর ঘটনায় বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সজুড়ে শোকের ছায়া নেমে আসে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত সিএনজি ও ধান মাড়াই মেশিনটি জব্দ করেছে।

আরবিএন 


  বিষয়:   নওগাঁ  বদলগাছী  সড়ক দুর্ঘটনা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: