বাজেটে কৃষিতে কী পরিমাণ অর্থ বরাদ্দ থাকছে জানালেন পরিকল্পনা প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) ৩ লাখ কোটি টাকার মধ্যে কৃষিতে ১০ হাজার ৮৪৩ কোটি টাকা

2026-05-19T21:15:33+00:00
2026-05-19T21:34:36+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
জাতীয়
বাজেটে কৃষিতে কী পরিমাণ অর্থ বরাদ্দ থাকছে জানালেন পরিকল্পনা প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৯:১৫ পিএম  আপডেট: ১৯.০৫.২০২৬ ৯:৩৪ পিএম
পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। ছবি : সংগৃহীত
পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) ৩ লাখ কোটি টাকার মধ্যে কৃষিতে ১০ হাজার ৮৪৩ কোটি টাকা রাখা হয়েছে। তিনি বলেন, ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্যে কাজ করছে সরকার এবং আগামী ২০৩৫ সালের মধ্যেই তা বাস্তবায়ন করা হবে।

মঙ্গলবার (১৯ মে) কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে ‘২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে বাংলাদেশে কৃষির টেকসই উন্নয়ন' শীর্ষক জাতীয় সেমিনারে তিনি এসব কথা বলেন।


জোনায়েদ সাকি বলেন, ‘একটি ভঙুর অর্থনৈতিক ব্যবস্থা থেকে উত্তরণে কাজ করছে সরকার। কৃষির রুপান্তরের মাধ্যমে প্রান্তিক কৃষকদের নানামুখী সংকট উত্তরণেও কাজ করা হবে।’ 

তিনি বলেন, ‘কৃষিকে টিকিয়ে রাখতে হলে জমি, উৎপাদন ও বিপণন এ তিনটি জায়গায় কাজ করতে হবে। আবার কোল্ড স্টোরেজ না থাকায় নষ্ট হচ্ছে ফসল এখানেও কাজ করতে হবে।’

/কেএইচও


  বিষয়:   বাজেট  কৃষি  অর্থ বরাদ্দ  পরিকল্পনা প্রতিমন্ত্রী 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: