ঈদুল আযহায় শিক্ষার্থীদের সুবিধার্থে বিভাগীয় শহরে বাস চায় চাকসু

চবি প্রতিনিধি

শিক্ষা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের জন্য আসন্ন ঈদুল আযহার উপলক্ষ্যে ঈদ যাত্রাকে সহজকরণের জন্য বিভাগীয় শহরগুলোতে ফ্রি বাস সার্ভিস চেয়ে স্মারকলিপি

2026-05-19T22:50:36+00:00
2026-05-19T22:50:36+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
শিক্ষা
ঈদুল আযহায় শিক্ষার্থীদের সুবিধার্থে বিভাগীয় শহরে বাস চায় চাকসু
চবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ১০:৫০ পিএম 
বিভাগীয় শহরে বাস চায় চাকসু। ছবি : সময়ের আলো
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের জন্য আসন্ন ঈদুল আযহার উপলক্ষ্যে ঈদ যাত্রাকে সহজকরণের জন্য বিভাগীয় শহরগুলোতে ফ্রি বাস সার্ভিস চেয়ে স্মারকলিপি দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)। পাশাপাশি আগামী ২২ এবং ২৩ তারিখ শুক্রবার ও শনিবার ক্যাম্পাস থেকে শহরগামী সাড়ে পাঁচটা পর বাস সচল ব্যবস্থা রাখা অত্যন্ত জরুরি।

মঙ্গলবার (১৯ মে) বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. কামাল উদ্দিন-এর কাছে স্মারকলিপি প্রদান করে চাকসুর যোগাযোগ ও আবাসন সম্পাদক মো. ইসহাক ভূঁঞা। 

এ সময় চাকসুর জিএস সাঈদ বিন হাবিব, সহ-যোগাযোগ ও আবাসন সম্পাদক ওবাইদুল সালমান উপস্থিত ছিলেন।


স্মারকলিপিতে চাকসু নেতারা বলেন, প্রতি বছর ঈদের সময় সাধারণ পরিবহনগুলোতে তীব্র টিকিট সংকট দেখা দেয়। ফলে শিক্ষার্থীদের যাতায়াতে চরম ভোগান্তির মুখে পড়তে হয়। বিশেষ করে ছাত্রী ও দূরদূরান্ত থেকে আসা শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত টিকিট পাওয়া এবং অতিরিক্ত ভাড়া বহন করা বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।

চাকসুর যোগাযোগ ও আবাসন সম্পাদক মো. ইসহাক ভূঁঞা বলেন, প্রতি বছর ঈদের এই সময়ে সাধারণ পরিবহনগুলোতে টিকিটের তীব্র সংকট দেখা দেয় এবং যাতায়াত ব্যবস্থা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়ে। বিশেষ করে ছাত্রীদের জন্য এবং দূরদূরান্তের শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত টিকিট পাওয়া এবং অতিরিক্ত ভাড়ার চাপ সামলানো বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।

তিনি আরোও বলেন, বর্তমান সময়ে যানজট ও পথে নানাবিধ ভোগান্তির আশঙ্কায় শিক্ষার্থীরা অত্যন্ত উদ্বিগ্ন। এমতাবস্থায়, শিক্ষার্থীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় বাড়ি ফেরা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ব্যবস্থাপনায় বিভাগীয় শহরগুলোতে বিশেষ বাস সার্ভিস দেওয়ার দাবি জানিয়েছি। 

উল্লেখ্য, আগামী ২২ এবং ২৩ তারিখ শুক্রবার ও শনিবার ক্যাম্পাস থেকে শহরগামী ৫.৩০ এর বাস সচল ব্যবস্থা রাখা অত্যন্ত জরুরি।

সময়ের আলো/জোই



  বিষয়:   ঈদুল আযহা  শিক্ষার্থীদ  চাকসু 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: