বিস্ফোরক সংকটে মধ্যপাড়া খনিতে পাথর উত্তোলন বন্ধ

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর

সারাদেশ

দিনাজপুরের মধ্যপাড়া কঠিন শিলা খনিতে বিস্ফোরক দ্রব্যের সংকটের কারণে পাথর উত্তোলন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। খনি কর্তৃপক্ষ জানিয়েছে, আমদানি

2026-05-19T23:17:35+00:00
2026-05-19T23:17:53+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
বিস্ফোরক সংকটে মধ্যপাড়া খনিতে পাথর উত্তোলন বন্ধ
নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ১১:১৭ পিএম  আপডেট: ১৯.০৫.২০২৬ ১১:১৭ পিএম
দিনাজপুরের মধ্যপাড়া কঠিন শিলা খনিতে বিস্ফোরক দ্রব্যের সংকট। ছবি : সময়ের আলো
দিনাজপুরের মধ্যপাড়া কঠিন শিলা খনিতে বিস্ফোরক দ্রব্যের সংকটের কারণে পাথর উত্তোলন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। খনি কর্তৃপক্ষ জানিয়েছে, আমদানি করা অ্যামোনিয়াম নাইট্রেটের মজুত শেষ হয়ে যাওয়ায় মঙ্গলবার (১৯ মে) সকাল থেকে খনিতে পাথর উৎপাদন বন্ধ রাখা হয়েছে। তবে খনির রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলমান রয়েছে।

খনি সূত্রে জানা গেছে, ভূগর্ভে পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত বিস্ফোরক দ্রব্য অ্যামোনিয়াম নাইট্রেটের সরবরাহ না থাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিষয়টি নিশ্চিত করে খনির মহাব্যবস্থাপক (প্রশাসন ও সেবা) সৈয়দ রফিজুল ইসলাম বলেন, আমদানি করা বিস্ফোরক দ্রব্যের সরবরাহ না থাকায় সাময়িকভাবে উৎপাদন বন্ধ রয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে নতুন চালান খনিতে পৌঁছাতে পারে বলে আশা করছি। তবে এ সময়েও খনির রক্ষণাবেক্ষণের কাজ চলবে।

Advertisement
খনির পাথর উত্তোলন ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি) জানিয়েছে, উৎপাদন বন্ধ থাকলেও খনির অন্যান্য কার্যক্রম স্বাভাবিক থাকবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিস্ফোরক দ্রব্যের সংকটে এর আগেও একাধিকবার মধ্যপাড়া খনিতে উৎপাদন কার্যক্রম বন্ধ হয়েছিল। সর্বশেষ ২০২৫ ও ২০২২ সালে একই কারণে পাথর উত্তোলন বন্ধ ছিল। এছাড়া ২০১৪ সালে ২২ দিন, ২০১৫ সালে দুই মাস এবং ২০১৮ সালে সাত দিন উৎপাদন বন্ধ ছিল।

উল্লেখ্য, ২০০৭ সালের ২৫ মে দেশের একমাত্র ভূগর্ভস্থ পাথরখনি হিসেবে মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড বাণিজ্যিক উৎপাদন শুরু করে। বর্তমানে খনিটিতে তিন শিফটে প্রায় সাড়ে ৭০০ শ্রমিক কাজ করছেন। প্রতিদিন গড়ে সাড়ে পাঁচ হাজার মেট্রিক টন পাথর উত্তোলন করা হয়।

আরবিএন 
  বিষয়:   দিনাজপুর  মধ্যপাড়া  কঠিন শিলা খনি  বিস্ফোরক দ্রব্য  সংকট 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: