ডিপিএলে জাকেরের সেঞ্চুরি হৃদয়ের ঝড়ো ফিফটি

ক্রীড়া প্রতিবেদক

খেলা

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ষষ্ঠ রাউন্ডে গতকাল ছয়টি ম্যাচের মধ্যে তিনটি ম্যাচেই ফল নির্ধারণ হয়েছে একদম শেষ ওভারের

2026-05-21T05:55:11+00:00
2026-05-21T05:55:11+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
ডিপিএলে জাকেরের সেঞ্চুরি হৃদয়ের ঝড়ো ফিফটি
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৫:৫৫ এএম 
জাকের আলী অনিক। ছবি : সংগৃহীত
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ষষ্ঠ রাউন্ডে গতকাল ছয়টি ম্যাচের মধ্যে তিনটি ম্যাচেই ফল নির্ধারণ হয়েছে একদম শেষ ওভারের নাটকীয়তায়। রূপগঞ্জ টাইগার্স জিতেছে মাত্র ১ রানে, লিজেন্ডস অব রূপগঞ্জ ২ রানে এবং বসুন্ধরা স্ট্রাইকার্স ১ উইকেটের রোমাঞ্চকর জয় তুলে নিয়েছে। অন্য তিন ম্যাচে সহজ জয় পেয়েছে মোহামেডান, আবাহনী ও গাজী গ্রুপ ক্রিকেটার্স। 

ইউল্যাব মাঠে ১ রানের এক অবিশ্বাস্য জয় পায় রূপগঞ্জ টাইগার্স। মোহাম্মদ আবদুল্লাহর অপরাজিত ৮১ ও মাহমুদুল হাসানের ৬৭ রানে ভর করে প্রথমে ব্যাট করা রূপগঞ্জ টাইগার্স ৫ উইকেটে ২৩৮ রান সংগ্রহ করে। জবাবে ২৩৯ রানের লক্ষ্যে খেলতে নেমে ৮ উইকেটে ২৩৭ রানে থামে ব্রাদার্স ইউনিয়ন। 

বিকেএসপির ৪ নম্বর মাঠে ঢাকা লেপার্ডসকে ২ রানে হারিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। প্রথমে ব্যাট করে লিজেন্ডস অব রূপগঞ্জের করা ২৫০ রানের জবাবে শেষ ১০ বলে ৩ উইকেট হাতে রেখে লেপার্ডসের দরকার ছিল মাত্র ১০ রান। কিন্তু রূপগঞ্জের দুর্দান্ত বোলিংয়ে ৪৮.৪ ওভারে ২৪৮ রানেই গুটিয়ে যায় লেপার্ডস। 

অন্যদিকে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে সিটি ক্লাবের বিপক্ষে ১ উইকেটের রুদ্ধশ্বাস জয় পেয়েছে বসুন্ধরা স্ট্রাইকার্স। প্রথমে ব্যাট করে সিটি ক্লাব ৮ উইকেটে ২৩১ রান তোলে। জবাব দিতে নেমে ৯ উইকেট হারিয়ে ১ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছায় স্ট্রাইকার্স। 

দিনের সবচেয়ে বড় সেঞ্চুরিটি এসেছে আবাহনীর জাকের আলী অনিকের ব্যাট থেকে। বিকেএসপির ৩ নম্বর মাঠে প্রাইম ব্যাংকের বিপক্ষে আবাহনী ৯ উইকেটে ৩৪১ রানের পাহাড় গড়ে। ১০৩ বলে ১৩৩ রান করেন জাকের। জবাবে ৪৫.৩ ওভারে ২৩ রানে অলআউট হয়ে ১০৫ রানের বড় ব্যবধানে ম্যাচ হারে প্রাইম ব্যাংক। 

মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে মোহামেডানের বিপক্ষে অগ্রণী ব্যাংককে মাত্র ১৩৩ রানে অলআউট হয়। সহচ লক্ষ্য তাড়া করতে নেমে তাওহীদ হৃদয়ের ১৭ বলে ফিফটিতে ভর করে ১ উইকেট হারিয়ে ১১.৩ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় মোহামেডান। শেষ পর্যন্ত ২৪ বলে ৭১ রানে অপরাজিত থাকেন হৃদয়।

সময়ের আলো/আআ




  বিষয়:   ডিপিএল  জাকের আলী  সেঞ্চুরি হৃদয়ের ঝড়ো ফিফটি 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: