হামের উপসর্গে ১৩ মাস বয়সী শিশুর মৃত্যু

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

সারাদেশ

চাঁদপুরের কচুয়া উপজেলায় হামের উপসর্গ নিয়ে ১৩ মাস বয়সী এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও আতঙ্ক

2026-05-21T12:03:17+00:00
2026-05-21T12:03:17+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
সারাদেশ
হামের উপসর্গে ১৩ মাস বয়সী শিশুর মৃত্যু
কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ১২:০৩ পিএম 
কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি : সময়ের আলো
চাঁদপুরের কচুয়া উপজেলায় হামের উপসর্গ নিয়ে ১৩ মাস বয়সী এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

মৃত শিশুটির নাম ফাইজা ইসলাম। সে উপজেলার কাদলা ইউনিয়নের কাদলা গ্রামের মিয়াজি বাড়ির বাসিন্দা আলামীন হোসেনের মেয়ে।

পরিবার ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, কয়েকদিন আগে শিশুটির জ্বর, সর্দি-কাশি এবং শরীরে দানা দেখা দেয়। পরে ১৫ মে তাকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৯ মে সকালে ঘুমন্ত অবস্থায় তার মৃত্যু হয়।

কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. জাহিদ হোসাইন জানান, শিশুটি জ্বর ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হামের উপসর্গজনিত জটিলতার কারণেই তার মৃত্যু হতে পারে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সোহেল রানা বলেন, এলাকায় বর্তমানে হামের প্রকোপ কিছুটা বৃদ্ধি পেয়েছে। শিশুটির আগেও কিছু শারীরিক জটিলতা ছিল। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে স্থানীয় সচেতন মহল বলছে, শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত না হলে হাম ভয়াবহ আকার ধারণ করতে পারে। বিশেষ করে গ্রামাঞ্চলে অনেক অভিভাবকের টিকা বিষয়ে উদাসীনতার কারণে ঝুঁকি বাড়ছে। তারা দ্রুত এলাকায় স্বাস্থ্য সচেতনতা বাড়ানো এবং টিকাদান কার্যক্রম জোরদারের দাবি জানিয়েছেন।

/এসএকে


  বিষয়:   হাম  উপসর্গ  শিশু  মৃত্যু  চাঁদপুর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: