উদ্বিগ্ন কঙ্গনা রানাওয়াত

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

উপমহাদেশের বিভিন্ন প্রান্তে প্রায় প্রতিদিনই প্রকাশ্যে আসছে নারী-শিশু নির্যাতন ও পারিবারিক সহিংসতার নানামুখী খবর। ধর্ম-বর্ণ কিংবা শ্রেণি নির্বিশেষে এই ব্যাধি

2026-05-22T01:22:15+00:00
2026-05-22T01:22:15+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
আনন্দ সময়
উদ্বিগ্ন কঙ্গনা রানাওয়াত
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২২ মে, ২০২৬, ১:২২ এএম 
বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। ছবি : সংগৃহীত
উপমহাদেশের বিভিন্ন প্রান্তে প্রায় প্রতিদিনই প্রকাশ্যে আসছে নারী-শিশু নির্যাতন ও পারিবারিক সহিংসতার নানামুখী খবর। ধর্ম-বর্ণ কিংবা শ্রেণি নির্বিশেষে এই ব্যাধি যেন ক্রমেই জেঁকে বসছে সমাজে। এসব নির্যাতন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। 

সম্প্রতি তিনি বলেন, শিক্ষিত নারীদের অনেকেই হয়তো কোনো চরম বিপর্যয় ঘটার আগে সেই দমবন্ধ করা পরিবেশ থেকে বাঁচতে নিজেদের বাবা-মায়ের কাছে আকুতি জানায়। কিন্তু আমাদের সমাজ তো বিয়ের পর মেয়েদের পরিত্যাগের মানসিকতার জন্যই বেশি পরিচিত।

এমন বৈরী পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে নারীরা কীভাবে নিজেদের রক্ষা করবেন, তার একটি জরুরি পরামর্শও দিয়েছেন এই অভিনেত্রী। নিজের স্বভাবসুলভ দৃঢ়তায় নারীদের উদ্দেশে কঙ্গনা বলেন, আমি যে পরামর্শ দিচ্ছি, তা কোনো সোশ্যাল মিডিয়া ট্রেন্ড কিংবা ডেটিং অ্যাপ আপনাদের দেবে না। 

আমার একটাই কথা- নিজেদের পেশা বা ক্যারিয়ারকে জীবনে সবচেয়ে বেশি গুরুত্ব দিন। আপনাদের জীবনে অন্য কোনো মানুষ গুরুত্বপূর্ণ হতেই পারে, তবে তা যেন কখনোই নিজের ক্যারিয়ারকে ছাপিয়ে না যায়।

নারীদের বিয়ের আগে পুরোপুরি অর্থনৈতিক স্বাধীনতা অর্জনের তাগিদ দিয়ে কঙ্গনা আরও বলেন, সম্পূর্ণ স্বাবলম্বী হওয়ার পরই বিয়ের কথা ভাবুন। মনে রাখবেন, আপনাদের জীবনের হিরো বা রক্ষাকর্তা হিসেবে নিজেদেরই এগিয়ে আসতে হবে। বাইরে থেকে কেউ আপনাদের উদ্ধার করতে আসবে না।

শেষে বলেন, নিজে স্বাবলম্বী হওয়াটা আপনার নিজস্ব পরিচয় কিংবা আপনি কাকে বিয়ে করছেন এটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। যেভাবে বাঁচতে চান, নিজের জন্য ঠিক তেমন জীবনই গড়ে তুলুন। এই ব্যাপারে অন্য কারও কথায় কান দেওয়ার কোনো প্রয়োজন নেই।

/কেএইচও


  বিষয়:   কঙ্গনা  নারী-শিশু  নির্যাতন 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: