নারী সদস্য সংগ্রহ করছে মামুনুল হকের দল

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

নারী ও ছাত্রী বিভাগের কার্যক্রম চালুর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সদস্য সংগ্রহ শুরু করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। দলটির আমির মাওলানা মামুনুল হক

2026-05-22T10:44:05+00:00
2026-05-22T10:44:05+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজনীতি
নারী সদস্য সংগ্রহ করছে মামুনুল হকের দল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২২ মে, ২০২৬, ১০:৪৪ এএম 
ছবি : সংগৃহীত
নারী ও ছাত্রী বিভাগের কার্যক্রম চালুর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সদস্য সংগ্রহ শুরু করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। দলটির আমির মাওলানা মামুনুল হক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে নারীদের এই বিভাগে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন। 

বৃহস্পতিবার (২১ মে) বিকেলে মাওলানা মামুনুল হক তার ভেরিফায়েড ফেসবুক পেজে এই আহ্বান জানান।

ফেসবুক পোস্টে মামুনুল হক উল্লেখ করেন, ইসলামের মূল কাজ তিনটি- ‘তা’লীমে দ্বীন’, ‘তাবলীগে দ্বীন’ ও ‘তাগলীবে দ্বীন’। এই তিন কর্মসূচির সমন্বয়ে ইসলামী সমাজ গঠনের প্রত্যয় নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিস কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, চার ধাপে ইসলামকে বিজয়ী করার লক্ষ্য নিয়ে দলটি এগোতে চায়। এর মধ্যে রয়েছে ব্যক্তিগত জীবনে আল্লাহর হুকুম বাস্তবায়ন, সমষ্টিগত জীবনে ইসলামী বিধান প্রতিষ্ঠা, আধিপত্যবাদী কার্যক্রমের বিরুদ্ধে চ্যালেঞ্জ ঘোষণা এবং রাষ্ট্রীয় পর্যায়ে খেলাফত প্রতিষ্ঠা।


ফেসবুক পোস্টে তিনি বলেন, নারীদের দায়িত্ব, অধিকার ও দ্বীনি সচেতনতা আরও সুসংহত ও সংগঠিত করতে বিকেএমের নারী ও ছাত্রী বিভাগের কার্যক্রম শুরু করা হয়েছে।

এতে নারী সদস্য সংগ্রহের জন্য একটি অনলাইন ফরমও প্রকাশ করা হয়েছে। ফরম পূরণের মাধ্যমে আগ্রহীরা সংগঠনের নারী বিভাগের সঙ্গে যুক্ত হতে পারবেন।

সময়ের আলো/আআ


  বিষয়:   নারী  সদস্য  সংগ্রহ  মামুনুল হক  রাজনীতি 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: