এবার সিরিয়ায় হামলা চালিয়েছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইসরায়েলি সামরিক বাহিনী সিরিয়ার দক্ষিণাঞ্চলে গোলন্দাজ হামলা চালিয়েছে বলে জানিয়েছে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা। শুক্রবার (২২ মে) এই হামলার

2026-05-22T14:07:00+00:00
2026-05-22T14:07:00+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
এবার সিরিয়ায় হামলা চালিয়েছে ইসরায়েল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২২ মে, ২০২৬, ২:০৭ পিএম 
সংগৃহীত ছবি
ইসরায়েলি সামরিক বাহিনী সিরিয়ার দক্ষিণাঞ্চলে গোলন্দাজ হামলা চালিয়েছে বলে জানিয়েছে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা। শুক্রবার (২২ মে) এই হামলার ঘটনা ঘটে। প্রতিবেদন অনুযায়ী, দেরা প্রদেশের পশ্চিমাঞ্চলীয় গ্রামীণ এলাকার ইয়ারমুক অববাহিকায় অবস্থিত মারিয়া ও আবদিন গ্রামের মধ্যবর্তী অঞ্চলকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। ইসরাইলি বাহিনীর ছোড়া কামানের গোলা মূলত ওই অঞ্চলের পশ্চিম সীমান্তের কৃষি জমি ও বনাঞ্চলে আঘাত হেনেছে।

হামলার পর সীমান্তবর্তী এই অঞ্চলের স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে সানা জানিয়েছে।

এ বিষয়ে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

আরবিএন 


  বিষয়:   সিরিয়া  হামলা  ইসরায়েল 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: