পাকিস্তানে বাংলাদেশ হাইকমিশনে জুলাই শহিদ দিবস পালিত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পাকিস্তানের ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে জুলাই শহিদ দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

2026-07-18T17:33:19+00:00
2026-07-18T17:33:19+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
পাকিস্তানে বাংলাদেশ হাইকমিশনে জুলাই শহিদ দিবস পালিত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৫:৩৩ পিএম 
পাকিস্তানে বাংলাদেশ হাইকমিশনে জুলাই শহিদ দিবস পালিত হয়েছে। সংগৃহীত ছবি
পাকিস্তানের ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে জুলাই শহিদ দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে জুলাই শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশি কমিউনিটির সদস্য, হাইকমিশনের কর্মকর্তাদের পাশাপাশি পাথফাইন্ডার গ্রুপের চেয়ারম্যান ইকরাম সেহগাল, পাকিস্তানের কূটনৈতিক আসিফ আলী খান দুররানি, মেজর জেনারেল (অব.) জাহিদ মাহমুদ, আমনা সালমান কাদির এবং এম সালেহ জাফিরসহ পাকিস্তানের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

Advertisement
তারা জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের অবদানের কথা স্মরণ করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, গণ-অভ্যুত্থান ছিল বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের সম্মিলিত সাহস ও আত্মত্যাগের ফসল। 


অনুষ্ঠানে বাংলাদেশ হাইকমিশনার মো. ইকবাল হোসাইন খান জুলাই আন্দোলনে আহত ও পঙ্গুত্ববরণকারী ছাত্র-জনতার প্রতি শ্রদ্ধা জানান এবং শহিদ পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

আলোচনা শেষে জুলাই গণ-অভ্যুত্থানের শহিদদের আত্মার মাগফেরাত এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।  

সময়ের আলো/জেডি 


  বিষয়:   পাকিস্তান  বাংলাদেশ হাইকমিশন  জুলাই শহিদ দিবস  পালিত 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: