গৌরনদীতে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হুসনে আরা ও সহকারী বোরহান উদ্দিন

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

সারাদেশ

জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বরিশালের গৌরনদী উপজেলার প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘উপজেলা পর্যায়ে’ শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ও শ্রেষ্ঠ

2026-05-22T19:09:31+00:00
2026-05-22T19:10:21+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
গৌরনদীতে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হুসনে আরা ও সহকারী বোরহান উদ্দিন
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২২ মে, ২০২৬, ৭:০৯ পিএম  আপডেট: ২২.০৫.২০২৬ ৭:১০ পিএম
হুসনে আরা ও মো. বোরহান উদ্দিন। ছবি : সংগৃহীত
জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বরিশালের গৌরনদী উপজেলার প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘উপজেলা পর্যায়ে’ শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ও শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন দুই কৃতী শিক্ষক। তারা হলেন, ধুরিয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুসনে আরা এবং বেজগাতি মৈস্তারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. বোরহান উদ্দিন।

দীর্ঘ শিক্ষাজীবনে নিষ্ঠা, দক্ষতা ও সৃজনশীলতার মাধ্যমে শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তারা এই সম্মাননা লাভ করেছেন।

২০০৭ সালে প্রধান শিক্ষক হিসেবে ধুরিয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদানের পর থেকে হুসনে আরা বিদ্যালয়ের সার্বিক শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের পাঠদানে উৎসাহ বৃদ্ধি এবং সহশিক্ষা কার্যক্রমে বিশেষ অবদান রেখে আসছেন। তার সুদক্ষ পরিচালনায় বিদ্যালয়টি শিক্ষা ও শৃঙ্খলায় এলাকায় প্রশংসিত হয়েছে।



অপরদিকে, মো. বোরহান উদ্দিন ২০১৪ সালে বাউরগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদানের মাধ্যমে শিক্ষকতা পেশা শুরু করেন। পরবর্তীতে ২০১৯ সালে তিনি বেজগাতি মৈস্তারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি হন। কর্মজীবনে প্রবেশ করার পর থেকেই সহকর্মী, অভিভাবক ও শিক্ষার্থীদের কাছে তিনি একজন সৎ, কর্মনিষ্ঠ ও আদর্শ শিক্ষক হিসেবে পরিচিত হয়ে ওঠেন। এরই ধারাবাহিকতায় গত ২০২৪ সালের পর এবারও তিনি দ্বিতীয়বারের মতো উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হলেন।

এই দুই মানুষ গড়ার কারিগরের অনন্য কৃতিত্বে ধুরিয়াইল ও বেজগাতি মৈস্তারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা, শৃঙ্খলা ও সহশিক্ষা কার্যক্রমে উল্লেখযোগ্য সাফল্য এসেছে। উপজেলা পর্যায়ে তারা শ্রেষ্ঠ নির্বাচিত হওয়ায় শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন মহল, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা তাদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, তাদের অভিজ্ঞতা ও দক্ষ নেতৃত্বে ভবিষ্যতেও প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব হবে।

সময়ের আলো/জোই


  বিষয়:   গৌরনদী  শ্রেষ্ঠ প্রধান শিক্ষক  হুসনে আরা  শ্রেষ্ঠ সহকারী শিক্ষক  বোরহান উদ্দিন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: