অরাজকতা সৃষ্টিকারীরা ৫ আগস্টে বিতাড়িতদের সঙ্গে যোগাযোগ করছে : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশে অরাজকতা সৃষ্টিকারীরা ৫ আগস্টে বিতাড়িতদের সঙ্গে যোগাযোগ করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৩ মে) ময়মনসিংহের ত্রিশালে

2026-05-23T15:59:43+00:00
2026-05-23T16:23:56+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
অরাজকতা সৃষ্টিকারীরা ৫ আগস্টে বিতাড়িতদের সঙ্গে যোগাযোগ করছে : প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ৩:৫৯ পিএম  আপডেট: ২৩.০৫.২০২৬ ৪:২৩ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত
দেশে অরাজকতা সৃষ্টিকারীরা ৫ আগস্টে বিতাড়িতদের সঙ্গে যোগাযোগ করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৩ মে) ময়মনসিংহের ত্রিশালে খাল পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

দেশের ভাগ্য ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কঠোর অবস্থান তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সরকার আইনের শাসন প্রতিষ্ঠার জন্য কাজ করছে। রামিসা হত্যাকাণ্ডকে কেন্দ্র করে কেউ কেউ পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে বলেও তিনি অভিযোগ করেন। 

প্রধানমন্ত্রীর দাবি, অন্তর্বর্তী সরকারের সময় যাদের কথা বলতে শোনা যায়নি, তারাই এখন বেশি সোচ্চার হয়ে উঠেছে এবং ৫ আগস্টের বিতাড়িতদের সঙ্গে তলে তলে যোগাযোগ করছে।

প্রধানমন্ত্রী বলেন, মানুষের ভাগ্য নিয়ে আর ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। জনগণকে সজাগ থাকতে হবে এবং উন্নয়ন ও স্থিতিশীলতার স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে। দেশের ভাগ্য পরিবর্তনে ৪০ কোটি হাতকে এক হতে হবে।

তিনি আরও বলেন, অরাজক পরিস্থিতি সৃষ্টি হলে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত হবে এবং সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে। তাই এ ধরনের পরিস্থিতি তৈরি করতে চাওয়া শক্তির বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমান আরও বলেন, বিএনপির পরিকল্পনা ব্যাহত করতে একটি পক্ষ ষড়যন্ত্র করছে, তবে জনগণ সব ধরনের ষড়যন্ত্র প্রতিহত করবে।

আরবিএন 


  বিষয়:   প্রধানমন্ত্রী তারেক রহমান  ময়মনসিংহ  ত্রিশাল 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: