সময় বদলায়, পাল্টে যায় সমাজ-রাষ্ট্রের দৃশ্যপট, কিন্তু সত্যের প্রতি দায়বদ্ধতা কখনো পুরোনো হয় না। সেই দায়বদ্ধতার অঙ্গীকার নিয়েই সাত বছর আগে যাত্রা শুরু করেছিল দৈনিক সময়ের আলো।
‘সত্য প্রকাশে আপসহীন’ স্লোগানে ২০১৯ সালের ২ মার্চ যাত্রা শুরু হয়েছিল সময়ের আলোর। নানা প্রতিকূলতা, সংকট ও সময়ের উত্তাল বাস্তবতার ভেতর দিয়ে পথ চলতে চলতে আজ পত্রিকাটি হয়ে উঠেছে পাঠকের আস্থার এক নির্ভরযোগ্য ঠিকানা। সত্য প্রকাশে অবিচল থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং মানুষের সুখ-দুঃখের অনিবার্য সহযাত্রী হওয়ার প্রত্যয়ে সময়ের আলো এগিয়ে চলেছে আরও সমৃদ্ধ আগামীর পথে।
সাত বছরের পথ পাড়ি দিয়ে সময়ের আলো এখন আরও সমৃদ্ধ, আরও ভালো। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও সঠিক সময়ে সঠিক তথ্য তুলে ধরে পত্রিকাটি গ্রাহকের আস্থা অর্জন করেছে। এখন আরও সামনে এগিয়ে যাওয়ার পালা।
আরও পড়ুন
প্রথম দিন থেকে আজ পর্যন্ত বাংলাদেশের অর্জন-উদযাপন ও সংকট-সংগ্রামের সাক্ষী হয়ে আছে সময়ের আলো। নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে সংবাদপত্রটি সবসময় বস্তুনিষ্ঠতা ধারণ করে সত্যের সন্ধানে পথ চলেছে। বিগত দিনগুলোতে পথচলা সহজ ছিল না। তবে শুরু থেকেই তথ্য পরিবেশনে সততা ও পাঠকের সামনে সত্য তুলে ধরার অঙ্গীকার ছিল অটুট।
প্রকাশের পর এক দিনের জন্য থেমে থাকেনি সময়ের আলো। দেশ-বিদেশের খবর পৌঁছে দিতে সবসময় পাঠকের পাশে থেকেছে। পাঠক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের সহযোগিতাতেই সময়ের আলো আজকের অবস্থানে পৌঁছেছে। তাদের আস্থাই আমাদের পথচলার প্রধান শক্তি। সময়ের আলোর সপ্তম বর্ষপূর্তিতে সবাইকে আন্তরিক শুভেচ্ছা।
ভারপ্রাপ্ত সম্পাদক
সময়ের আলোএএডি/