কিশোরীকে ধর্ষণের অভিযোগে খালু আটক

আমতলী (বরগুনা) প্রতিনিধি

সারাদেশ

বরগুনায় ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে খালু আলমগীর হোসেনকে আটক করেছে আমতলী থানা পুলিশ।রবিবার (২৪ মে) দিবাগত রাতে তাকে গ্রেফতার

2026-05-24T18:18:04+00:00
2026-05-24T18:18:04+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
কিশোরীকে ধর্ষণের অভিযোগে খালু আটক
আমতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ৬:১৮ পিএম 
কিশোরীকে ধর্ষণের অভিযোগে আলমগীর হোসেনকে আটক করেছে পুলিশ। ছবি : সময়ের আলো
বরগুনায় ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে খালু আলমগীর হোসেনকে আটক করেছে আমতলী থানা পুলিশ। 

রবিবার (২৪ মে) দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়। 

এর আগে, গত সোমবার উপজেলার খাকদোন গ্রামে এই ধর্ষণের ঘটনা ঘটেছে।


জানা গেছে, দুই বছর বয়সি রেখে ওই কিশোরীর মা মারা যান। এরপর থেকে সে নানা বাড়িতে বড় হয়। গত রবিবার খালু আলমগীর হোসেন শ্বশুর বাড়িতে বেড়াতে আসে। সোমবার সকালে ওই কিশোরীকে সে ধর্ষণ করে। ঘটনা জেনে নানি আমতলী থানায় অভিযোগ দেন। 

আমতলী থানার ওসি আবু শাহাদাত মো. হাসনাইন পারভেজ বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

তিনি আরও বলেন, ‘ওই কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য বরগুনা জেনারেল হাসপাতালের অন স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।’

/মহু


  বিষয়:   কিশোরী  ধর্ষণ  অভিযোগ  গ্রেফতার  আমতলী  বরগুনা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: