আদালতের নির্দেশে কবর থেকে গৃহবধূর লাশ উত্তোলন

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

সারাদেশ

ঢাকার ধামরাইয়ে গৃহবধূ রূপা আক্তারের (২৫) লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে।আদালতের নির্দেশে রবিবার (২৪ মে) বিকেলে উপজেলার যাদবপুর ইউনিয়নের

2026-05-24T19:38:31+00:00
2026-05-24T19:38:31+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
আদালতের নির্দেশে কবর থেকে গৃহবধূর লাশ উত্তোলন
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ৭:৩৮ পিএম 
গৃহবধূ রূপা আক্তারের লাশ কবর থেকে উত্তোলন করা হচ্ছে। ছবি : সময়ের আলো
ঢাকার ধামরাইয়ে গৃহবধূ রূপা আক্তারের (২৫) লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। 

আদালতের নির্দেশে রবিবার (২৪ মে) বিকেলে উপজেলার যাদবপুর ইউনিয়নের রাঙ্গাপাড়া কবরস্থান থেকে লাশটি উত্তোলন করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পরে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

মৃত রূপা আক্তার উপজেলার আমড়াইল রাঙ্গাপাড়া এলাকার বাসিন্দা। 


পুলিশ ও মামলার সূত্রে জানা গেছে, গত বছর ২৮ নভেম্বর উপজেলার একটি টিনশেড বাসা থেকে রূপার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় রূপার পরিবার আদালতে মামলা দায়ের করে। মামলাটির তদন্তভার পায় পিবিআই। তদন্তের অংশ হিসেবে আদালত লাশ উত্তোলনের নির্দেশ দেন।

এ সময় ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিদওয়ান আহমেদ রাফি, ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা. আকিব হোসাইন এবং পিবিআইয়ের তদন্ত কর্মকর্তা এসআই মো. খালেদ উপস্থিত ছিলেন।

মো. খালেদ বলেন, ‘ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

/মহু



  বিষয়:   আদালত  কবর  গৃহবধূ  লাশ  উত্তোলন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: