চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৩

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলায় একটি কারখানা থেকে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। রোববার (২৪ মে) ভোরে উপজেলার

2026-05-24T21:22:21+00:00
2026-05-24T21:22:21+00:00
 
  শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
শনিবার, ৩ অক্টোবর ২০২৬
সারাদেশ
চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৩
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ৯:২২ পিএম 
চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা যুবকের মরদেহ উদ্ধার। ছবি : সময়ের আলো
চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলায় একটি কারখানা থেকে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। রোববার (২৪ মে) ভোরে উপজেলার শাকপুরা মিলিটারি পুল সংলগ্ন এলাকায় বিসমিল্লাহ ফেব্রিকস নামে পোশাক কারখানায় এ ঘটনা। 

আনুমানিক ৩০ বছর বয়সি এই যুবকের পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, চোর সন্দেহে আটক করা হয়েছিল ওই যুবককে। তদন্তে জানা যায় কারখানার টিনের চাল কেটে ভেতরে প্রবেশ করে ওই যুবক। রোববার ভোর ৬টার দিকে কারখানার লোকজন তাকে ধরে ফেলে। এরপর বেঁধে বেধড়ক মারধর করে। এক পর্যায়ে সে অসুস্থ হয়ে পড়ে।

 আরও পড়ুন

দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কারখানার তিনজনকে আটক করা হয়েছে। থানায় মামলা করা হয়েছে।  

সময়ের আলো/জোই
  বিষয়:   চট্টগ্রাম  চোর সন্দেহে  যুবক  পিটিয়ে হত্যা  আটক 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: