পারিবারিক গল্পের ‘সুখবিলাস’

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

আসন্ন পবিত্র ঈদুল আজহায় এটিএন বাংলায় প্রচারিত হতে যাচ্ছে নতুন নাটক ‘সুখবিলাস’। নাটকটির গল্প ও পরিচালনা করেছেন তরুণ নির্মাতা ইকসান

2026-05-25T03:54:20+00:00
2026-05-25T03:54:20+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
আনন্দ সময়
পারিবারিক গল্পের ‘সুখবিলাস’
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৫ মে, ২০২৬, ৩:৫৪ এএম 
শহীদুজ্জামান সেলিম ও মনিরা মিঠু। ছবি : সংগৃহীত
আসন্ন পবিত্র ঈদুল আজহায় এটিএন বাংলায় প্রচারিত হতে যাচ্ছে নতুন নাটক ‘সুখবিলাস’। নাটকটির গল্প ও পরিচালনা করেছেন তরুণ নির্মাতা ইকসান রনি, আর চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন আহমেদ তাওকীর ও ইকসান রনি। টেলিভিশনে প্রচারের পর নাটকটি ডিজিটাল প্ল্যাটফর্ম গোল্লাছুট ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।

নাটকটির গল্প আবর্তিত হয়েছে একজন আদর্শ শিক্ষক ও বাবা সামাদ মাস্টার এবং তার মেয়ে শিউলিকে ঘিরে। ভালোবাসা, পারিবারিক সম্পর্ক, সামাজিক বিচার এবং জীবনের কঠিন বাস্তবতার আবেগঘন এক কাহিনি উঠে এসেছে এতে।

নাটকটিতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, মনিরা মিঠু, মারিয়া শান্ত, জুনায়েদ বোগদাদী, অদিতি জামান স্নেহা, শিরিন আলম, আশরাফুল আশীষ, আর সি অরণ্য, কাকন চৌধুরী, পঙ্কজ, রিপন, মেঘদূত বিপ্লবসহ আরও অনেকে।

নাটকটির নির্মাতা ইকসান রনি বাংলাদেশের নাট্যাঙ্গনের একজন উদীয়মান নির্মাতা হিসেবে ইতিমধ্যে পরিচিতি পেয়েছেন। বাস্তবধর্মী ও আবেগনির্ভর গল্প নির্মাণই তার কাজের প্রধান বৈশিষ্ট্য। 

তার উল্লেখযোগ্য নির্মাণের মধ্যে রয়েছে ‘বাবাও মানুষ’, ‘সাঁঝবাতি’, ‘ময়না মতির গল্প’ এবং ‘আমিই রেনু’। বিশেষ করে ‘বাবাও মানুষ’ নাটকটি দর্শকমহলে ব্যাপক প্রশংসা অর্জন করে, যেখানে অভিনয় করেছিলেন ফজলুর রহমান বাবু ও তানিয়া বৃষ্টি।

পরিবার, সমাজ ও মানুষের না-বলা অনুভূতিগুলোকে পর্দায় ফুটিয়ে তোলার ক্ষেত্রে ইকসান রনির নির্মাণশৈলী দর্শকদের মাঝে আলাদা গ্রহণযোগ্যতা তৈরি করেছে। ‘সুখবিলাস’ও সেই ধারাবাহিকতায় দর্শকদের আবেগ ছুঁয়ে যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

ইকসান রনি বলেন, ‘আমি সবসময় এমন গল্প বলতে ভালোবাসি, যেগুলো সমাজের বাস্তবতা, দায়বদ্ধতা এবং মানুষের জীবনের নানা দিক তুলে ধরে। গল্পের মাধ্যমে সমাজের প্রতি নিজের দায়িত্ববোধ প্রকাশ করার চেষ্টা করি।’ 

/এসএকে




  বিষয়:   পারিবারিক  গল্প  সুখবিলাস  নাটক 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: