২ রানে ৬ উইকেট নিয়ে বিশ্ব রেকর্ড

সময়ের আলো ডেস্ক

খেলা

আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ বিরতির পর জাতীয় দলে ফিরে অবিশ্বাস্য কীর্তি গড়েছেন নাবিল মাস্টার। টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকা উপআঞ্চলিক বাছাইয়ে মালির বিপক্ষে

2026-05-25T12:19:50+00:00
2026-05-25T12:19:50+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
খেলা
২ রানে ৬ উইকেট নিয়ে বিশ্ব রেকর্ড
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৫ মে, ২০২৬, ১২:১৯ পিএম 
বতসোয়ানার ক্রিকেটার নাবিল মাস্টার। ছবি : সংগৃহীত
আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ বিরতির পর জাতীয় দলে ফিরে অবিশ্বাস্য কীর্তি গড়েছেন নাবিল মাস্টার। টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকা উপআঞ্চলিক বাছাইয়ে মালির বিপক্ষে দুর্দান্ত বোলিংয়ে বিশ্বরেকর্ড নিজের নামে লিখিয়েছেন এই পেসার।

মাত্র ২ রান খরচায় ৬ উইকেট নিয়ে পুরুষদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে সাশ্রয়ী বোলিংয়ের নতুন রেকর্ড গড়েছেন তিনি। তার বিধ্বংসী বোলিংয়ে মালি গুটিয়ে যায় মাত্র ২৪ রানে।

ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে মালি। তবে ইনিংসের আসল ধস নামান নাবিল মাস্টার। নিজের প্রথম ওভারে কোনো রান না দিলেও দ্বিতীয় স্পেলে এসে একের পর এক উইকেট তুলে নেন। অষ্টম ওভারে তিনটি এবং পরে আরও তিন উইকেট নিয়ে প্রতিপক্ষকে পুরোপুরি গুঁড়িয়ে দেন তিনি।
আরও পড়ুন

ডানহাতি এই মিডিয়াম পেসারের বোলিং ফিগার ছিল ২.৪ ওভারে ২ রান ও ৬ উইকেট। এর মাধ্যমে তিনি ভেঙে দেন হার্ষা ভরদাজের আগের রেকর্ড। হার্ষা ২০২৪ সালে ৩ রান দিয়ে ৬ উইকেট নিয়েছিলেন।

২০১৯ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছিল নাবিল মাস্টারের। তবে এরপর দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে ছিলেন তিনি। সাত বছর পর ফিরে প্রথম ম্যাচেই আভাস দিয়েছিলেন দারুণ কিছু করার, আর পরের ম্যাচেই গড়লেন ইতিহাস।

তার বোলিং নৈপুণ্যে সহজ লক্ষ্য পেয়ে দ্রুত রান তুলে নেয় বতসোয়ানা জাতীয় ক্রিকেট দল। মাত্র ২.২ ওভারে জয় নিশ্চিত করে দলটি। ১০ উইকেটের বড় ব্যবধানে পাওয়া এ জয় বতসোয়ানার ক্রিকেট ইতিহাসেও স্মরণীয় হয়ে থাকবে।

এএডি/


  বিষয়:   উইকেট  বিশ্ব  রেকর্ড  টি-টোয়েন্টি 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: