ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি ফুটবল নিয়ে তার ব্যক্তিগত পছন্দ ও অনুভূতি প্রকাশ করে নতুন করে আলোচনায় এসেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, দীর্ঘদিনের প্রিয় দল ব্রাজিল হলেও বর্তমান সময়ে সেই সমর্থন প্রকাশ করতে গিয়ে কিছুটা অস্বস্তি অনুভব করেন তিনি।
নাটক ও নৃত্যে সমান পারদর্শী এই অভিনেত্রী জানান, ছোটবেলা থেকেই পারিবারিকভাবে ব্রাজিলের সমর্থন দেখে আসছেন তিনি। সেই প্রভাবেই ফুটবলে তার প্রথম পছন্দ হয়ে ওঠে সেলেসাওরা।
তিনি বলেন, পরিবারের সদস্যদের দেখেই ব্রাজিলকে সমর্থন করতে শুরু করেন, যদিও শুরুতে বিষয়টি নিয়ে তার খুব বেশি সচেতনতা ছিল না।
আরও পড়ুন
তবে বর্তমান প্রেক্ষাপটে এসে নিজের পছন্দ প্রকাশ করতে গিয়ে কিছুটা দ্বিধার কথাও জানান এই অভিনেত্রী। তার ভাষায়, ‘এখন ব্রাজিল সাপোর্ট করতে অনেক লজ্জা লাগে।’
হিমির এই মন্তব্য প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা। ফুটবলপ্রেমীদের অনেকেই বিষয়টি হালকাভাবে নিয়েছেন, আবার কেউ কেউ তার মন্তব্যকে নিয়ে মজার প্রতিক্রিয়াও জানিয়েছেন।
এএডি/