ট্রাম্প-পুতিনের পর এবার চীনে সার্বিয়ার প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

বিশ্বব্যাপী নানা সংকট সমাধানে চলতি বছরের মে মাসে চীন সফর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সফরের চার দিন পরেই

2026-05-26T02:14:54+00:00
2026-05-26T05:01:44+00:00
 
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ট্রাম্প-পুতিনের পর এবার চীনে সার্বিয়ার প্রেসিডেন্ট
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ২:১৪ এএম  আপডেট: ২৬.০৫.২০২৬ ৫:০১ এএম
সংগৃহীত ছবি
বিশ্বব্যাপী নানা সংকট সমাধানে চলতি বছরের মে মাসে চীন সফর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সফরের চার দিন পরেই চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পরাশক্তি দুই দেশের রাষ্ট্রপ্রধানের পর এবার চীন সফরে গেছেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভুচিচ। রোববার সার্বিয়ার প্রেসিডেন্টকে বহনকারী একটি বিমান চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাতে জানানো হয়েছে, ভুচিচের এই রাষ্ট্রীয় সফর ২৪ থেকে ২৮ মে পর্যন্ত চলবে।

এদিকে রেডিও টেলিভিশন অব সার্বিয়া জানিয়েছে, বেইজিংয়ের অভাবনীয় উষ্ণ অভ্যর্থনার জন্য চীনা আয়োজকদের ধন্যবাদ জানিয়েছেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভুচিচ। বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণেই পাঁচ দিনের সফরে বেইজিং সফরে গেছেন সার্বিয়ার প্রেসিডেন্ট। ২৪ থেকে ২৮ মে পর্যন্ত রাষ্ট্রীয় আতিথেয়তায় তিনি চীনে অবস্থান করবেন। আগমনের অল্প সময় পরেই চীনের মহাপ্রাচীর পরিদর্শন করেছেন ভুচিচ।

সামাজিক যোগাযোগমাধ্যমে মহাপ্রাচীর পরিদর্শনের ছবি পোস্ট করে সার্ব প্রেসিডেন্ট লেখেন, বহুবার চীন সফর করলেও এবারই প্রথম মহাপ্রাচীর দেখার সুযোগ পেয়েছেন। এটি মানব সভ্যতার অন্যতম বৃহৎ প্রতীক হিসেবে তার ভেতরে গভীর অনুভূতির জন্ম দিয়েছে। আজ সন্ধ্যায় চীনা প্রতিনিধি দলের সঙ্গে তার প্রথম দফার বৈঠক হওয়ার কথা রয়েছে।

চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, চীনের সঙ্গে ‘নতুন যুগে অভিন্ন ভবিষ্যতের কমিউনিটি’ গড়ে তুলতে আগ্রহী ইউরোপের প্রথম দেশগুলোর একটি সার্বিয়া। দুই দেশের সম্পর্ক বর্তমানে ‘ইস্পাত দৃঢ় বন্ধুত্ব’ হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এই সফর দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করার পাশাপাশি ইউরোপসহ অন্যান্য বড় শক্তিধর রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সার্বিয়ার ‘সামঞ্জস্যপূর্ণ কূটনীতি’ চালিয়ে যাওয়ার সুযোগও বাড়াবে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেছেন, সার্বিয়ার সঙ্গে সহযোগিতা আরও গভীর এবং বহুপক্ষীয় ইস্যুতে সমন্বয় জোরদার করতে প্রস্তুত চীন।

আরবিএন 
  বিষয়:   পুতিন  ট্রাম্প  চীন  সার্বিয়া  প্রেসিডেন্ট 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: