ঢাকায় আজ কোথায় কী?

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানী শহর ঢাকায় প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দফতর, সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল ও অনেক সংগঠন।বুধবার (২৭ মে)

2026-05-27T08:42:09+00:00
2026-05-27T08:42:09+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
জাতীয়
ঢাকায় আজ কোথায় কী?
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৭ মে, ২০২৬, ৮:৪২ এএম 
সংগৃহীত ছবি
রাজধানী শহর ঢাকায় প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দফতর, সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল ও অনেক সংগঠন।

বুধবার (২৭ মে) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিন-

সড়ক পরিবহনমন্ত্রীর কর্মসূচি
সকাল সাড়ে ১১টায় রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন করবেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।

দুপুর সাড়ে ১২টায় গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন করবেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।
আরও পড়ুন

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ও ডিএসসিসি প্রশাসকের কর্মসূচি
বেলা ১১টায় জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাতের প্রস্তুতি পরিদর্শন অনুষ্ঠিত হবে। এসময় উপস্থিত থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

দুপুর ১২টায় বুয়েট সংলগ্ন পলাশী এসটিএসে ডিএসসিসির নান্দনিক বর্জ্য ব্যবস্থাপনার অংশ হিসেবে সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন করা হবে। এতে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ঢাকা ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

দুপুর সাড়ে ১২টায় ডিএসসিসি অডিটোরিয়ামে কোরবানি বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ঢাকা ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

এএডি/


  বিষয়:   ঢাকা  কর্মসূচি  রাজধানী  নাগরিক মানববন্ধন  এনসিপি 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: