সিলেটে হাম প্রকোপের মধ্যে স্বস্তির ২৪ ঘণ্টা

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সারাদেশ

সিলেট বিভাগে হাম ও রুবেলার প্রকোপের মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। বুধবার (২৭ মে) সিলেট

2026-05-27T12:14:43+00:00
2026-05-27T12:14:43+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
সিলেটে হাম প্রকোপের মধ্যে স্বস্তির ২৪ ঘণ্টা
নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রকাশ: বুধবার, ২৭ মে, ২০২৬, ১২:১৪ পিএম 
সংগৃহীত ছবি
সিলেট বিভাগে হাম ও রুবেলার প্রকোপের মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। বুধবার (২৭ মে) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে কোনো রোগীর মৃত্যু হয়নি, যা সাম্প্রতিক উদ্বেগজনক পরিস্থিতির মাঝে কিছুটা স্বস্তির বার্তা দিচ্ছে। তবে চলতি বছরে সামগ্রিক মৃত্যুর সংখ্যা উদ্বেগজনক পর্যায়েই রয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ১ জানুয়ারি ২০২৬ থেকে আজ পর্যন্ত সিলেট বিভাগে ল্যাব নিশ্চিত হাম ও রুবেলা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬৪ জনে। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৮২ জন, সুনামগঞ্জে ৪৫ জন, হবিগঞ্জে ২১ জন (যার মধ্যে ২ জন রুবেলা আক্রান্ত) এবং মৌলভীবাজারে ১৬ জন রোগী শনাক্ত হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৮ জন সন্দেহভাজন হামের রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ৮ জন শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এবং ২০ জন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে পুরো সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে সর্বমোট ২৩২ জন সন্দেহভাজন হামের রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ ৮৯ জন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং ৪৬ জন শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি আছেন। 


স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরে সিলেটে হামের কারণে মৃত্যুর ঘটনা প্রায় নিয়মিত হয়ে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত বিভাগে হাম রোগে আক্রান্ত হয়ে সর্বমোট ৫৬ জনের মৃত্যু হয়েছে। 

গত ২৪ ঘণ্টায় কোনো মৃত্যু না থাকলেও পরিস্থিতি এখনো সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি বলে মনে করছেন চিকিৎসকেরা। হামের এই প্রকোপ রোধে শিশুদের টিকাদান নিশ্চিত করা এবং লক্ষণ দেখা দিলে দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

সময়ের আলো/জোই


  বিষয়:   সিলেটে  হাম প্রকোপ  স্বস্তি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: