ঈদের নামাজ শেষে তাসকিন, ‘অস্ট্রেলিয়া সিরিজ সহজ হবে না’

সময়ের আলো ডেস্ক

খেলা

পবিত্র ঈদুল আজহা উদযাপনের মধ্যেও জাতীয় দলের ক্রিকেট নিয়ে ভাবনা থেমে নেই পেসার তাসকিন আহমেদের। ঈদের নামাজ আদায় শেষে সাংবাদিকদের

2026-05-28T11:19:40+00:00
2026-05-28T11:19:40+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
ঈদের নামাজ শেষে তাসকিন, ‘অস্ট্রেলিয়া সিরিজ সহজ হবে না’
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬, ১১:১৯ এএম 
সংগৃহীত ছবি
পবিত্র ঈদুল আজহা উদযাপনের মধ্যেও জাতীয় দলের ক্রিকেট নিয়ে ভাবনা থেমে নেই পেসার তাসকিন আহমেদের। ঈদের নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আসন্ন অস্ট্রেলিয়া সিরিজকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন তিনি। তবে সাম্প্রতিক পারফরম্যান্সে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল ভালো কিছু করার সামর্থ্য রাখে বলেও মনে করেন এই তারকা ক্রিকেটার।

বৃহস্পতিবার (২৮ মে) সকালে রাজধানীতে ঈদের জামাতে অংশ নেওয়ার পর তাসকিন সবাইকে ঈদের শুভেচ্ছা জানান। তিনি বলেন, পরিবারের সঙ্গে ঈদ উদযাপন সবসময়ই বিশেষ অনুভূতির। সুযোগ পেলেই দেশের মাটিতে ঈদের নামাজ আদায় করার চেষ্টা করেন বলেও জানান তিনি।

নিজের শারীরিক অবস্থা নিয়েও আশ্বস্ত করেন বাংলাদেশ দলের এই পেসার। তিনি বলেন, বর্তমানে ভালো আছেন এবং সামনে আরও ভালোভাবে প্রস্তুতি নেওয়ার দিকেই মনোযোগ দিচ্ছেন।
আরও পড়ুন

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন সিরিজ প্রসঙ্গে তাসকিন বলেন, শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে লড়াই সহজ হবে না। তবে সাম্প্রতিক কয়েকটি সিরিজে বাংলাদেশের ধারাবাহিক সাফল্য দলকে বাড়তি আত্মবিশ্বাস দিচ্ছে। সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে ভবিষ্যতে আরও উন্নতি সম্ভব বলেও মনে করেন তিনি।

আগামী আগস্টে অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজ থাকলেও এখনই সে নিয়ে বেশি ভাবছেন না তাসকিন। তার ভাষায়, ধাপে ধাপে এগোতে চান তিনি। সামনে থাকা ম্যাচগুলোতেই আপাতত পুরো মনোযোগ দিতে চান জাতীয় দলের এই পেসার।

এএডি/


  বিষয়:   ঈদ  নামাজ  তাসকিন  অস্ট্রেলিয়া  সিরিজ  সহজ 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: