পটুয়াখালীর গলাচিপায় ঈদের দিন সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। ইজিবাইকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (২৮ মে) দুপুর ১টার দিকে গলাচিপা উপজেলার একটি সড়কে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি।
স্থানীয় সূত্র জানায়, দ্রুতগতিতে চলা মোটরসাইকেলটির সঙ্গে একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হলে গুরুতর আহত হন দুই আরোহী। পরে তাদের উদ্ধার করা হলেও চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এএডি/