লেবাননে ইসরায়েলের হামলায় ৪ বাংলাদেশি আহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার প্রভাব এবার সরাসরি আঘাত হেনেছে প্রবাসী বাংলাদেশিদের ওপর। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান ও ড্রোন হামলায় চার বাংলাদেশি

2026-05-29T10:08:47+00:00
2026-05-29T10:57:51+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
লেবাননে ইসরায়েলের হামলায় ৪ বাংলাদেশি আহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৯ মে, ২০২৬, ১০:০৮ এএম  আপডেট: ২৯.০৫.২০২৬ ১০:৫৭ এএম
সংগৃহীত ছবি
মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার প্রভাব এবার সরাসরি আঘাত হেনেছে প্রবাসী বাংলাদেশিদের ওপর। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান ও ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন নারী ও দুই শিশু থাকায় ঘটনাটি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

বৃহস্পতিবার (২৯ মে) দক্ষিণ লেবাননের নাভানিয়া এলাকায় হামলার এ ঘটনা ঘটে। বৈরুতে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, বিস্ফোরণে আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।
আরও পড়ুন

দূতাবাস সূত্রে জানা গেছে, আহতদের একজন ব্রাহ্মণবাড়িয়ার মো. মোমিন মিয়া এবং অপরজন নরসিংদীর জয়েনা আক্তার। হামলায় গুরুতর আহত জয়েনা আক্তারের একটি পা কেটে ফেলতে হয়েছে বলে জানা গেছে। আহত দুই শিশুর পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। তাদের বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।

প্রথমে আহতদের নাবাতিহ এলাকার রাগেব হার্ব হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের সাইদায় স্থানান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

লেবাননের দক্ষিণাঞ্চলে সাম্প্রতিক সময়ে ইসরায়েলি হামলা ও সীমান্ত উত্তেজনা বাড়তে থাকায় সেখানে বসবাসরত বিদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে জীবিকার তাগিদে সেখানে থাকা বাংলাদেশি প্রবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এএডি/

  বিষয়:   লেবানন  ইসরায়েল  হামলা  বাংলাদেশি  আহত 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: