জিম্বাবুয়ে সিরিজ দিয়ে শুরু সালাউদ্দিন-রাজ্জাকদের মিশন

সময়ের আলো ডেস্ক

খেলা

বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ পাইপলাইন গড়ে তুলতে হাই-পারফরম্যান্স (এইচপি) ইউনিটকে নতুনভাবে সাজিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আসন্ন মৌসুমকে সামনে রেখে কোচিং

2026-05-29T11:45:40+00:00
2026-05-29T11:45:40+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
জিম্বাবুয়ে সিরিজ দিয়ে শুরু সালাউদ্দিন-রাজ্জাকদের মিশন
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৯ মে, ২০২৬, ১১:৪৫ এএম 
সংগৃহীত ছবি
বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ পাইপলাইন গড়ে তুলতে হাই-পারফরম্যান্স (এইচপি) ইউনিটকে নতুনভাবে সাজিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আসন্ন মৌসুমকে সামনে রেখে কোচিং স্টাফে বড় পরিবর্তন আনা হয়েছে, যেখানে দায়িত্ব দেওয়া হয়েছে অভিজ্ঞ ও জাতীয় দলের সঙ্গে কাজ করা কোচদের।

নতুন পরিকল্পনার অংশ হিসেবে এইচপি দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ সালাউদ্দিন। জাতীয় দলের কোচিং অভিজ্ঞতা থাকা এই কোচের ওপরই ভবিষ্যৎ প্রতিভা গড়ে তোলার বড় দায়িত্ব দিয়েছে বিসিবি। শুধু প্রধান কোচই নয়, পুরো কোচিং ইউনিটকে নতুনভাবে পুনর্গঠন করা হয়েছে।

এই কাঠামোয় পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন কলি কলিমোর। ফিল্ডিং কোচ হিসেবে থাকবেন আশিক মজুমদার। সহকারী কোচ হিসেবে যুক্ত হয়েছেন সোহেল ইসলাম। স্পিন বিভাগের দায়িত্বে থাকবেন সাবেক জাতীয় তারকা আব্দুর রাজ্জাক।
আরও পড়ুন

নতুন এই কোচিং টিমের প্রথম পরীক্ষা হবে জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে সিরিজে। আগামী ৩ জুন বাংলাদেশে পৌঁছাবে সফরকারী দলটি। এরপর ৮, ১০ ও ১৩ জুন ঢাকার বাইরে বগুড়া ও রাজশাহীতে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

সীমিত ওভারের সিরিজ শেষে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দুটি চারদিনের ম্যাচ। এই সিরিজকে ভবিষ্যৎ জাতীয় দলের সম্ভাব্য ক্রিকেটারদের পারফরম্যান্স যাচাইয়ের গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে দেখছে বিসিবি।

এএডি/


  বিষয়:   জিম্বাবুয়ে  সিরিজ  শুরু  সালাউদ্দিন  রাজ্জাক  মিশন 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: