মেঘনার চরে ঝড়-বৃষ্টিতে আটকা পড়া দেড় শতাধিক পর্যটক উদ্ধার

রামগতি -কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

সারাদেশ

লক্ষ্মীপুরের রামগতিতে মেঘনা নদীর বুকে অবস্থিত চর আব্দুল্লাহতে ভ্রমণে গিয়ে ঝড়-বৃষ্টির কবলে পড়ে আটকা পড়া দেড় শতাধিক পর্যটককে নিরাপদে উদ্ধার

2026-05-30T15:24:22+00:00
2026-05-30T15:24:22+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
মেঘনার চরে ঝড়-বৃষ্টিতে আটকা পড়া দেড় শতাধিক পর্যটক উদ্ধার
রামগতি -কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩০ মে, ২০২৬, ৩:২৪ পিএম 
মেঘনা নদী। ছবি : সময়ের আলো
লক্ষ্মীপুরের রামগতিতে মেঘনা নদীর বুকে অবস্থিত চর আব্দুল্লাহতে ভ্রমণে গিয়ে ঝড়-বৃষ্টির কবলে পড়ে আটকা পড়া দেড় শতাধিক পর্যটককে নিরাপদে উদ্ধার করেছে প্রশাসন।

শুক্রবার (২৯ মে) বিকেলে নারী, শিশু ও পুরুষসহ প্রায় দেড় শতাধিক পর্যটক কয়েকটি ইঞ্জিনচালিত ট্রলারে করে আলেকজান্ডার এলাকা থেকে চর আব্দুল্লাহ ভ্রমণে যান। ‘মিনি কক্সবাজার’ হিসেবে পরিচিত এই চরটি বর্তমানে পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণীয় গন্তব্য।

স্থানীয় সূত্রে জানা যায়, পর্যটকরা চরে পৌঁছানোর কিছুক্ষণ পরই আবহাওয়া হঠাৎ বৈরী হয়ে ওঠে। প্রবল ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাতের সঙ্গে মেঘনা নদী উত্তাল হয়ে পড়লে ট্রলার চলাচল বন্ধ হয়ে যায়। ফলে পর্যটকরা দীর্ঘ সময় চরে আটকা পড়ে উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে সময় কাটান।

খবর পেয়ে উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও নৌ-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। তবে নদীর প্রতিকূল পরিস্থিতির কারণে তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান পরিচালনা সম্ভব হয়নি। পরে জোয়ারের সময় নদীর অবস্থা কিছুটা স্বাভাবিক হলে রাত সাড়ে ১২টার দিকে বিশেষ সতর্কতার সঙ্গে পর্যটকদের উদ্ধার করে আলেকজান্ডারে ফিরিয়ে আনা হয়।


রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফার ইয়াসমিন নিপা বলেন, পর্যটকদের নিরাপত্তা নিয়ে আমরা অত্যন্ত উদ্বিগ্ন ছিলাম। খবর পাওয়ার পরপরই প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী উদ্ধার কার্যক্রম শুরু করে। বর্তমানে সবাই সুস্থ আছেন এবং নিজ নিজ গন্তব্যে ফিরে গেছেন। 

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান জানান, প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধারকাজে কিছুটা বিলম্ব হলেও মধ্যরাতে সকল পর্যটককে নিরাপদে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

এ ঘটনার পর রামগতি ও আশপাশের উপকূলীয় এলাকায় ভ্রমণের ক্ষেত্রে পর্যটকদের বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে স্থানীয় প্রশাসন।



/ইউএমএইচ


  বিষয়:   মেঘনা  চর  পর্যটক  আটক 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: