সড়কে আটকে তরুণকে রড দিয়ে পিটিয়ে হত্যা

নোয়াখালী প্রতিনিধি

সারাদেশ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পথরোধ করে জোবায়ের হোসেন রাকিব (২৩) নামে এক তরুণকে রড দিয়ে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হামলায় নিহতের

2026-05-31T10:51:10+00:00
2026-05-31T11:47:36+00:00
 
  বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
সড়কে আটকে তরুণকে রড দিয়ে পিটিয়ে হত্যা
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩১ মে, ২০২৬, ১০:৫১ এএম  আপডেট: ৩১.০৫.২০২৬ ১১:৪৭ এএম
নিহত জোবায়ের হোসেন রাকিব। ছবি : সময়ের আলো প্রতিনিধি
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পথরোধ করে জোবায়ের হোসেন রাকিব (২৩) নামে এক তরুণকে রড দিয়ে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হামলায় নিহতের ছোট ভাইও গুরুতর আহত হয়েছেন। শনিবার (৩০ মে) দিবাগত রাতে শরীফপুর ইউনিয়নের পাকমুন্সিরহাট বাজার এলাকায় এই ঘটনা ঘটে। 

নিহত জোবায়ের হোসেন রাকিব ওই ইউনিয়নের খানপুর গ্রামের সৌদি প্রবাসী মো. হানিফের ছেলে। তিনি ঢাকা ও নোয়াখালীর বিভিন্ন শপিংমলে চাকরি করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দিন চারেক আগে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাকিবের এক ভাতিজার (চাচাতো ভাইয়ের ছেলে) সঙ্গে স্থানীয় এক দোকানদারের কথা কাটাকাটি হয়। শনিবার রাতে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার জন্য পাকমুন্সিরহাট বাজারে উভয়পক্ষের লোকজন সালিশে বসেন। সেখানে রাকিব ও তার ছোট ভাই রিমনও উপস্থিত ছিলেন। সালিশ চলাকালে স্থানীয় ব্যক্তিরা রাকিবকে বাড়িতে চলে যেতে বলেন। 

পরে রাকিব তার ছোট ভাইকে সাথে নিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। পথে একটি অন্ধকার স্থানে পৌঁছালে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাদের পথরোধ করে আকস্মিক হামলা চালায়। হামলাকারীরা রড দিয়ে রাকিবের মাথা ও শরীরের বিভিন্ন অংশে এলোপাথাড়ি আঘাত করে গুরুতর জখম করে। এ সময় ভাইকে বাঁচাতে গেলে ছোট ভাই রিমনকেও বেধড়ক মারধর করা হয়। 


পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাকিবকে মৃত ঘোষণা করেন।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ঘটনার সঙ্গে জড়িতদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করে গ্রেফতারে কাজ করছে পুলিশ। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   তরুণ  লোহার রড  পিটিয়ে হত্যা  নোয়াখালী 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: