নৌপথের পুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করবে সরকার : নৌ প্রতিমন্ত্রী

চাঁদপুর প্রতিনিধি

সারাদেশ

লঞ্চঘাটের পন্টুন আধুনিকায়ন এবং নিয়মিত ড্রেজিংয়ের মাধ্যমে নৌপথ সচল ও নাব্য রাখা গেলে দেশের নৌপরিবহনের পুরোনো ঐতিহ্য ফিরে আসবে বলে

2026-05-31T12:55:00+00:00
2026-05-31T12:58:10+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
সারাদেশ
নৌপথের পুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করবে সরকার : নৌ প্রতিমন্ত্রী
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩১ মে, ২০২৬, ১২:৫৫ পিএম  আপডেট: ৩১.০৫.২০২৬ ১২:৫৮ পিএম
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান। ছবি : সময়ের আলো প্রতিনিধি
লঞ্চঘাটের পন্টুন আধুনিকায়ন এবং নিয়মিত ড্রেজিংয়ের মাধ্যমে নৌপথ সচল ও নাব্য রাখা গেলে দেশের নৌপরিবহনের পুরোনো ঐতিহ্য ফিরে আসবে বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান। 

রোববার (৩১ মে) দুপুরে চাঁদপুর লঞ্চ টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা যদি লঞ্চঘাটের পন্টুনগুলো আধুনিক করতে পারি এবং ড্রেজিংয়ের মাধ্যমে নদীপথগুলো সচল রাখতে পারি, তাহলে নৌপথ আবারও মানুষের আস্থার বাহনে পরিণত হবে। সরকার নৌপথের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে বদ্ধপরিকর।’

শতবর্ষী স্টিমারগুলোর বিষয়ে তিনি জানান, পুরোনো স্টিমারগুলো বারবার মেরামত করা হয়েছে। বর্তমানে একটি সচল থাকলেও বাকিগুলো নৌপথে চলাচলের উপযোগী নয়। যাত্রীদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হয়। তবে এসব ঐতিহ্যবাহী স্টিমারকে বিকল্প পদ্ধতিতে কীভাবে জনসেবায় কাজে লাগানো যায়, সে বিষয়ে সরকার চিন্তাভাবনা করছে।

সাধারণ মানুষের নিরাপদ ও নির্ভরযোগ্য যাতায়াত নিশ্চিত করতে নৌ মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে যাবে বলে প্রত্যয় ব্যক্ত করেন প্রতিমন্ত্রী। 

টার্মিনাল পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান আরিফ আহমেদ মোস্তফা, সদস্য (প্রকৌশল) রকিবুল ইসলাম তালুকদার, চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম এবং চাঁদপুর বিআইডব্লিউটিএর উপ-পরিচালক মো. কামরুজ্জামান।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   নৌপথ  পুরনো ঐতিহ্য  সরকার  নৌ প্রতিমন্ত্রী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: