নার্সের ভূমিকায় ফিরছেন কঙ্গনা

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

বলিউডের আলোচিত অভিনেত্রী কঙ্গনা রানাউত দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছেন তার অভিনীত নতুন সিনেমা নিয়ে। ‘ভারত ভাগ্য বিধাতা’ নামের এই

2026-06-01T02:41:14+00:00
2026-06-01T02:41:52+00:00
 
  মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬,
১৯ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
আনন্দ সময়
নার্সের ভূমিকায় ফিরছেন কঙ্গনা
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: সোমবার, ১ জুন, ২০২৬, ২:৪১ এএম  আপডেট: ০১.০৬.২০২৬ ২:৪১ এএম
ছবি : সংগৃহীত
বলিউডের আলোচিত অভিনেত্রী কঙ্গনা রানাউত দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছেন তার অভিনীত নতুন সিনেমা নিয়ে। ‘ভারত ভাগ্য বিধাতা’ নামের এই সিনেমায় তাকে দেখা যাবে নার্সের ভূমিকায়। 

সম্প্রতি প্রকাশ হয়েছে সিনেমাটির ফার্স্ট লুক। সিনেমাটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। ২০০৮ সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার সময় কামা অ্যান্ড অ্যালবলেস হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের কথা ফুটে উঠেছে এই ছবিতে। ওই হামলার সময় ৪০০ রোগীকে রক্ষা করেন হাসপাতালটির কর্মীরা।

নিজের প্রথম লুক শেয়ার করার জন্য কঙ্গনা একটি মোশন পোস্টার প্রকাশ করেছেন। পোস্টারে তাকে ক্ষতবিক্ষত মুখ এবং গালে রক্তের দাগ নিয়ে আগুনের মধ্য দিয়ে হেঁটে আসতে দেখা যায়।  পোস্টারটি শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেছেন, বিশেষ কিছু করেও তারা সাধারণই রয়ে যান। তারা সামনেই থাকেন, কিন্তু নজরে আসেন না।

সিনেমাটি নিয়ে কঙ্গনা বলেন, আমরা প্রায়ই বীরত্ব উদযাপন করি, কিন্তু আসল সাহস অনেক শান্ত হয়, যা সঠিক সময়ে সামনে আসে, পাশে থাকে এবং দায়িত্ব নেয়। ‘ভারত ভাগ্য বিধাতা’ হলো সাহস, ত্যাগ, মানবতা এবং ঐক্যের না-বলা এক গল্প। 

এটি সেসব সাধারণ মানুষের গল্প যারা সন্ত্রাস এবং জীবনের মাঝে প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন। এটি দেশপ্রেমের খাঁটি রূপ, যেখানে দায়িত্বই কর্মে পরিণত হয়। এমন একটি গল্পের অংশ হতে পেরে আমি সম্মানিত বোধ করছি।

বড়পর্দায় ছবিটি মুক্তি পাবে আগামী ১২ জুন। মনোজ তাপাদিয়ার রচনা ও পরিচালনায় সিনেমাটিতে আরও অভিনয় করেছেন- গিরিজা ওক, স্মিতা তাম্বে, অমৃতা নামদেভ, এষা দে, প্রিয়া বের্দে, আশা শেলার, সুহিতা থাত্তে, রসিকা আগাশে, আদিত্য মিশ্র ও জাহিদ খান।

প্রসঙ্গত, গত কয়েক বছরে কঙ্গনা বলিউডে হিট সিনেমা উপহার দিতে পারেননি। তার সাম্প্রতিক প্রজেক্ট- ইমার্জেন্সি, তেজস, চন্দ্রমুখী ২, ধাকড় এবং থালাইভি- বক্স অফিসে আশানুরূপ ব্যবসা করতে পারেনি। ২০১৯ সালে মুক্তি পাওয়া ‘মণিকর্ণিকা : দ্য কুইন অব ঝাঁসি’ ছিল কঙ্গনার সর্বশেষ হিট সিনেমা।

/এসএকে
  বিষয়:   নার্স  কঙ্গনা  দর্শক  সিনেমা 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: