সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা প্রার্থীদের

ক্রীড়া প্রতিবেদক

খেলা

ঘনিয়ে আসছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট বোর্ডের (বিসিবি) আলোচিত নির্বাচন। আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে বিসিবি পরিচালনা পর্ষদের এ নির্বাচন। ধারণা

2026-06-01T03:48:36+00:00
2026-06-01T03:48:36+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা প্রার্থীদের
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১ জুন, ২০২৬, ৩:৪৮ এএম 
মেজর ইমরোজ ও ইসরাফিল খসরু। কোলাজ ছবি : সময়ের আলো
ঘনিয়ে আসছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট বোর্ডের (বিসিবি) আলোচিত নির্বাচন। আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে বিসিবি পরিচালনা পর্ষদের এ নির্বাচন। ধারণা করা হচ্ছিল, আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডের মতো এবারও একপেশে, প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচনই হতে যাচ্ছে। 

তবে সেই সম্ভাবনা অনেকটাই ক্ষীণ। সূত্রে প্রাপ্ত- নির্বাচন হচ্ছে এবং কোনো প্যানেল ছাড়াই। বিশেষ করে ক্যাটাগরি-২ তে (ক্লাব ক্যাটাগরিতে) নির্বাচনি উত্তাপ বহমান। ১২ জন এই ক্যাটাগরিতে নির্বাচিত হবে, যেখানে প্রার্থী রয়েছেন ১৬ জন। 

সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করছেন ক্লাব ক্যাটাগরিতে থাকা অন্যতম প্রার্থী দেশের পরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া বোদ্ধা-বিশ্লেষক এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সহ-সভাপতি মেজর (অব.) ইমরোজ আহমেদ। 

সময়ের আলোকে তিনি জানান, নির্বাচনের মাঠে আমি থাকছি। ক্লাব ক্যাটাগরিতে নির্বাচন করছি। আশা করছি সুষ্ঠু, সুন্দর নির্বাচন হবে। আমি ক্রিকেটের মানুষ, সবার কাছেই পরিচিত। নির্বাচনি মাঠে যেহেতু আছি, কাউন্সিলররা তো অবগত আছেনই। নিশ্চয়ই তাদের মূল্যবান ভোট দিয়ে যোগ্যদের নির্বাচিত করবেন। ২০০৪ সালে ঘরের মাঠে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে মেজর ইমরোজের।

নির্বাচনের পাশাপাশি কাজও চালিয়ে যাচ্ছেন বিসিবির ফিন্যান্স কমিটির চেয়ারম্যান এবং অ্যাডহক কমিটির সদস্য ইসরাফিল খসরু। এক্সিয়ম ক্রিকেটার্সের এ কাউন্সিলর এবারের নির্বাচনে ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচন করছেন। 

তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি বর্তমানে বিসিবির দায়িত্বে রয়েছে। অ্যাডহক কমিটি দায়িত্ব নেওয়ার পর থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ ইতিমধ্যে সমাধা হয়েছে। সামনে সেসব কাজে গতিশীলতা বাড়বে, অবকাঠামোসহ যাবতীয় উন্নয়ন সবকিছুতেই এমনটাই প্রত্যাশা ইসরাফিল খসরুর। 

বিসিবির ‘চার-ছক্কা’ পডকাস্টে ইসরাফিল খসরু বলেন, ক্রিকেটে (স্থিরতা) আসছে কি না বলা কঠিন তবে আসা দরকার। ক্রিকেট বোর্ডের কাজ কিন্তু খুবই সহজ, প্লেয়ারদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দেওয়া। সঙ্গে অবকাঠামো ঠিক করে দেওয়া, সাপোর্টটা দেওয়া। এই নীতি যদি ঠিক থাকে তা হলে ক্রিকেট বোর্ড হবে জনগণের ক্রিকেট বোর্ড। দিনশেষে ক্রিকেট বোর্ড তো কোনো গ্রুপের না। বাংলাদেশের ক্রিকেটটা জনগণের। সবাই ক্রিকেট ভালোবাসে, এটা আমাদের ডিএনএতে আছে।

তিনি আরও যোগ করেন, হ্যাঁ স্থিরতা আসা দরকার, পলিসি থাকা দরকার। ক্রিকেটারদের কাছে যেন প্রপার সুযোগ-সুবিধা, অবকাঠামো থাকে। আমাদের যাত্রা অনেক লম্বা, তবে ওই তুলনায় কি আমাদের ট্রেনিং অবকাঠামোগুলো উন্নত করতে পেরেছি? না পারিনি। 

ফলে আমরা এটা মেনে নিয়ে সামনে এগোতে চাই। আমাদের আরও ভালো অবকাঠামো দরকার, একাডেমি দরকার। সঙ্গে খেলা মাঠে গড়াতে হবে। অনেক জায়গায় অনেক বছর ধরে লিগ হচ্ছে না। যদি খেলাই না হয় প্লেয়ার আসবে কোথা থেকে, পাইপলাইন আসবে কোথা থেকে? খেলা হতে হবে, বিভাগীয় ক্রিকেট, লিগগুলো হতে হবে। খেলার জন্য আবার মাঠও লাগবে। বিসিবির একটা বড় দায়িত্ব মাঠগুলো, সুযোগ-সুবিধাগুলো উন্নত করা যেন খেলা হতে পারে। এগুলো সব একটা আরেকটার সঙ্গে সংযুক্ত।

শুধু অবকাঠামো নয়, ক্রিকেটারদের আর্থিক নিরাপত্তাকেও সমান গুরুত্ব দেওয়ার কথা বলেছেন খসরু। বিশেষ করে বিপিএলের বকেয়া পরিশোধে বর্তমান বোর্ডের অবস্থান তুলে ধরে তিনি বলেন, আমরা আসার পর বিপিএলের অনেক বকেয়া ছিল। আমরা নিজেরা অ্যাকশন নিয়ে এগুলো ক্লিয়ার করার চেষ্টা করেছি যে না, দিতে হবে প্লেয়ারদের। 

প্লেয়ারদের বাদ দিয়ে বাংলাদেশের ক্রিকেটকে সামনে নেওয়ার কোনো সুযোগ নেই। তাদের যেটা ভাগ, যেটা দরকার তা দিতে হবে। খসরু যোগ করেন, খেলোয়াড়রা যখন দেখছে বোর্ড সাপোর্ট করছে, তারা আরও অনুপ্রাণিত হচ্ছে। আমার কাজ আমি পারফর্ম করব, আমি ফুল সাপোর্ট পাচ্ছি। তাদের আর কোনো কিছু নিয়ে চিন্তা করতে হয় না, তারা কেবল পারফর্ম করে যাবে। তাদের অন্য কোনো চিন্তা নেই। আমাদের কাজ হচ্ছে প্রোভাইড করা।

/এসএকে


  বিষয়:   নির্বাচন  প্রত্যাশা  প্রার্থী  খেলা 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: