ফটিকছড়িতে সড়কে বাবা-ছেলের মৃত্যু, বাসে আগুন দিলো ক্ষুদ্ধ জনতা

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার আমতল এলাকায় বাসচাপায় বাবা-ছেলে নিহত হয়েছেন। সোমবার (১ জুন) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর

2026-06-01T12:36:22+00:00
2026-06-01T12:36:22+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
ফটিকছড়িতে সড়কে বাবা-ছেলের মৃত্যু, বাসে আগুন দিলো ক্ষুদ্ধ জনতা
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১ জুন, ২০২৬, ১২:৩৬ পিএম 
এলাকাবাসী ও বিক্ষুব্ধ স্থানীয়দের দেওয়া আগুনে পুড়ে যাওয়া বাস। ছবি : সময়ের আলো প্রতিনিধি
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার আমতল এলাকায় বাসচাপায় বাবা-ছেলে নিহত হয়েছেন। সোমবার (১ জুন) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বিআরটিসির বাসটি আগুন দিয়ে পুড়ি দেন। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, এই আঞ্চলিক মহাসড়কে সংঘটিত দুর্ঘটনায় ঘটনাস্থলেই বাবা মো. শাহজাহান (৫০) ও ছেলে মোহাম্মদ আরিফের (২০) প্রাণহানি ঘটে। তারা দুজনইে পার্শ্ববর্তী বৃন্দাবনহাট বাজারে গ্যারেজে যাচ্ছিলেন। তারা পাইন্দং গ্রামের ২ নং ওয়ার্ডের বাসিন্দা। 
  
স্থানীয়রা জানান, দুর্ঘটনার খবর দ্রুত ছড়িয়ে পড়লে এলাকাবাসী ও বিক্ষুব্ধ স্থানীয়রা বাসে আগুন দেয়। এসময় সড়কটিতে যানচলাচল বন্ধ থাকে। পরে বেলা ১১টার দিকে বাসের আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

এদিকে, একের পর এক সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় ফটিকছড়িবাসীর মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে। স্থানীয় সচেতন মহল বলছে, চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে যানবাহনের বেপরোয়া গতি, ট্রাফিক আইন অমান্য এবং পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার অভাবের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। 


স্থানীয় বাসিন্দা মো. সৌরভ বলেন, ‘আর কত প্রাণ ঝরলে নিরাপদ হবে ফটিকছড়ির সড়ক? কবে কার্যকর উদ্যোগ নেওয়া হবে? তিনি মহাসড়কে কঠোর নজরদারি, ট্রাফিক আইন বাস্তবায়ন এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।’

নাজিরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন বলেন, ‘লাশ উদ্ধার পরবর্তী আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং বাসের চালককে আটক করা হয়েছে।’

সময়ের আলো/জেডি 



  বিষয়:   ফটিকছড়ি  বাবা-ছেলের মৃত্যু  বাসে আগুন  ক্ষুদ্ধ জনতা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: