পশ্চিমবঙ্গে নারীদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত সুবিধা চালু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের সময় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ঘোষণা করেছিল, রাজ্যে ক্ষমতায় এলে নারীদের জন্য সরকারি পরিবহনে বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা করা

2026-06-01T19:23:53+00:00
2026-06-01T19:23:53+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
পশ্চিমবঙ্গে নারীদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত সুবিধা চালু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১ জুন, ২০২৬, ৭:২৩ পিএম 
পশ্চিমবঙ্গে নারীদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত সুবিধা চালু
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের সময় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ঘোষণা করেছিল, রাজ্যে ক্ষমতায় এলে নারীদের জন্য সরকারি পরিবহনে বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা করা হবে। 

সোমবার (১ জুন) সেই প্রতিশ্রুতি অনুযায়ী থেকে রাজ্যের সরকারি বাসে নারীদের জন্য এই সুবিধা চালু হয়েছে। 

নতুন এই ব্যবস্থার আওতায় এসি ও নন-এসি লোকাল বাসের পাশাপাশি দূরপাল্লার সরকারি বাসেও নারীরা বিনা ভাড়ায় যাতায়াত করতে পারবেন। আপাতত যেকোনো সরকারি পরিচয়পত্র দেখালেই বিনামূল্যে টিকিট দেওয়া হচ্ছে। ভবিষ্যতে নারীদের জন্য বিশেষ স্মার্ট কার্ড চালুর পরিকল্পনাও রয়েছে। 

যাত্রীদের পরিচয় যাচাইয়ের জন্য আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, জব কার্ড, পেনশন কার্ড, সরকারি বা পিএসইউ পরিচয়পত্র এবং শিক্ষা প্রতিষ্ঠানের আইডি কার্ডসহ বিভিন্ন সরকারি নথি গ্রহণ করা হচ্ছে।  


রাজ্য পরিবহন দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, চালক ও কন্টাক্টরদের এই নির্দেশনা সম্পর্কে বিশেষভাবে অবহিত করা হয়েছে যাতে নারী যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন হয়।    

সোমবার প্রথম দিনে বিভিন্ন বাস স্ট্যান্ডে অতিরিক্ত ভিড় লক্ষ্য করা যায়। পরিবহন দপ্তরের কর্মকর্তারা পরিস্থিতি পর্যবেক্ষণে উপস্থিত ছিলেন। অনেক নারী যাত্রী এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেন।    

একজন যাত্রী জানান, তিনি আধার কার্ড দেখিয়ে বিনামূল্যে টিকিট পেয়েছেন এবং এই সিদ্ধান্তকে ভালো উদ্যোগ হিসেবে দেখছেন।

আসানসোল ডিপোর এক কর্মকর্তা জানান, প্রয়োজনীয় পরিচয়পত্র দেখালেই কন্টাক্টররা সঙ্গে সঙ্গে বিনামূল্যে টিকিট ইস্যু করছেন এবং অনলাইন ব্যবস্থাও চালু রয়েছে।


/ইউএমএইচ


 



  বিষয়:   পশ্চিমবঙ্গ  সরকারি বাস  বিনামূল্য  যাতায়াত চালু 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: