কুয়েতে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ক্ষেপণাস্ত্র হামলা চালানোর ঘটনার পর এর কড়া নিন্দা জানিয়েছে সৌদি আরব।
রিয়াদ এই হামলাকে পুনরাবৃত্ত এবং শত্রুতাপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, এই হামলা কুয়েতের সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের পরিপন্থী।
বিবৃতিতে আরও বলা হয়, এ ধরনের ধারাবাহিক লঙ্ঘন মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার আন্তর্জাতিক প্রচেষ্টাকে ব্যাহত করছে। সৌদি আরব এই পরিস্থিতিতে কুয়েতের সরকার ও জনগণের প্রতি পূর্ণ সমর্থন ও সংহতি জানিয়েছে।
এছাড়া, নিজেদের নিরাপত্তা, সার্বভৌমত্ব ও নাগরিকদের সুরক্ষায় কুয়েত প্রশাসন যেকোনো কঠোর পদক্ষেপ নিলে সৌদি আরব তার পাশে থাকবে বলেও জানানো হয়েছে।
/ইউএমএইচ