কেন ‘তোমাদের গল্প ২’ দর্শক মাতাচ্ছে

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

এবারের ঈদ আয়োজনে ইতিমধ্যে প্রচার হয়েছে শতাধিক নাটক। এর মধ্যে আলোচনায় এসেছে ‘তোমাদের গল্প ২’। গত বছর ঈদে ‘তোমাদের গল্প’

2026-06-02T03:12:16+00:00
2026-06-02T03:12:16+00:00
 
  বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
কেন ‘তোমাদের গল্প ২’ দর্শক মাতাচ্ছে
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ৩:১২ এএম 
সংগৃহীত ছবি
এবারের ঈদ আয়োজনে ইতিমধ্যে প্রচার হয়েছে শতাধিক নাটক। এর মধ্যে আলোচনায় এসেছে ‘তোমাদের গল্প ২’। গত বছর ঈদে ‘তোমাদের গল্প’ নির্মাণ করে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছিলেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। সেই সাফল্যের ধারাবাহিকতায় এবার ঈদে তিনি নিয়ে এসেছেন নাটকটির সিক্যুয়েল ‘তোমাদের গল্প ২’। 

প্রচারে আসার পর নাটকটি দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছে। মুক্তির ২৪ ঘণ্টার মধ্যেই নাটকটি ৩৫ লাখের বেশি দর্শক দেখেছেন, যা ছাড়িয়ে গেছে ‘তোমাদের গল্প’-এর প্রথম কিস্তির রেকর্ড। নির্মাতা সূত্রে জানা যায়, প্রথম কিস্তিটি ১৩ ঘণ্টায় ১০ লাখ ভিউ অতিক্রম করেছিল, কিন্তু ‘তোমাদের গল্প ২’ মাত্র তিন ঘণ্টায় সেই মাইলফলক স্পর্শ করেছে। ৮৬ লাখের বেশি দর্শক উপভোগ করেছেন নাটকটি। ১৩ হাজারের বেশি দর্শক মন্তব্য করেছেন। অনেকেই ‘তোমাদের গল্প-২’-কে ব্লকবাস্টার নাটক হিসেবে উল্লেখ করছেন। 

‘তোমাদের গল্প-২’ দেখে অধিকাংশ দর্শকের মন্তব্য, আগের মতো এবারও গল্প ও সংলাপের শক্তিতে দর্শকদের ধরে রাখতে সক্ষম হয়েছেন রাজ। নাটকটির মূল গল্প একটি মধ্যবিত্ত পরিবারের সুখ-দুঃখ, মান-অভিমান এবং সম্পর্কের গভীর বন্ধন ও টানাপোড়েন নিয়ে আবর্তিত হয়েছে। ভাইবোনের মধ্যকার স্নেহ, ভালোবাসার পাশাপাশি বিয়ের পর নারীদের বাপের বাড়ির অধিকার ও সামাজিক নানা পরিস্থিতির বিষয়গুলো গল্পে অত্যন্ত আবেগঘনভাবে তুলে ধরা হয়েছে। শুরু থেকে হাসি-কান্না ও পারিবারিক বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যাওয়া গল্পটির শেষভাগে কবরের দৃশ্য ও জোভান-তটিনীর পারফরম্যান্স দর্শকদের গভীরভাবে আবেগতাড়িত করে। 

সিদ্দিক আহমেদের চিত্রনাট্যে নির্মিত নাটকটিতে অভিনয় করেছেন জোভান, তটিনী, খাইরুল আলম সবুজ, দিলারা জামান, সাবেরী আলম, নাদের চৌধুরী, শিল্পী আক্তার অপু, মনিরা আক্তার মিঠু, দীপা খন্দকার, ইন্তেখাব দিনার এবং মাহমুদুল ইসলাম মিঠুসহ অনেকে। চ্যানেল আইয়ে প্রচারের পর বর্তমানে ‘তোমাদের গল্প-২’ সিনেমাওয়ালার ইউটিউব চ্যানেলে প্রচারিত হচ্ছে।

আরবিএন 
  বিষয়:   তোমাদের গল্প ২ 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: