এইচএসসি পরীক্ষার কেন্দ্রে সিসিক্যামেরা নিয়ে নতুন নির্দেশনা

সময়ের আলো ডেস্ক

শিক্ষা

২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা কেন্দ্রে সিসিক্যামেরার সঙ্গে সার্বক্ষণিক ইন্টারনেট সংযোগ চালু রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে

2026-06-02T08:16:12+00:00
2026-06-02T08:36:54+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
শিক্ষা
এইচএসসি পরীক্ষার কেন্দ্রে সিসিক্যামেরা নিয়ে নতুন নির্দেশনা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ৮:১৬ এএম  আপডেট: ০২.০৬.২০২৬ ৮:৩৬ এএম
এইচএসএসসি পরীক্ষার্থী। সংগৃহীত ছবি
২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা কেন্দ্রে সিসিক্যামেরার সঙ্গে সার্বক্ষণিক ইন্টারনেট সংযোগ চালু রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে থানা থেকে প্রশ্নপত্র গ্রহণের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের তথ্য পাঠাতে বলা হয়েছে।  

সোমবার (১ জুন) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠিতে বিষয়টি অতীব জরুরি বলে উল্লেখ করা হয়েছে। 


চিঠিতে বলা হয়েছে, এইচএসসি পরীক্ষা ২০২৬ সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে পরীক্ষা কেন্দ্রগুলোর সিসিটিভির ডিজিটাল ভিডিও রেকর্ডার, নেটওয়ার্ক ভিডিও রেকর্ডারের সঙ্গে সার্বক্ষণিক ইন্টারনেট সংযোগ চালু রাখা এবং ট্রেজারি বা থানা থেকে প্রশ্নপত্র গ্রহণের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের তথ্যগুলো জরুরি ভিত্তিতে প্রয়োজন। এ কারণে নিন্মে বর্ণিত তথ্যগুলো আগামী ৮ জুনের মধ্যে [email protected] মেইলে পাঠানোর জন্য নির্দেশ দেওয়া হলো। 

চিঠিতে আরও বলা হয়েছে, সিসিটিভি ক্যামেরার আইডি ও পাসওয়ার্ড (ক্যামেরা ব্র্যান্ড, ডিভাইস সিরিয়াল নাম্বারসহ)। যেসব শিক্ষক, কর্মচারী এবং ট্যাগ অফিসার ট্রেজারি, থানা থেকে প্রশ্নপত্র গ্রহণ করবে তাদের নাম, ঠিকানা ও মোবাইল নম্বর।



/ইউএমএইচ


  বিষয়:   এইচএসসি  পরীক্ষা  সিসিক্যামেরা 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: