জ্বীনের বাদশা সেজে ২১ লাখ টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার ১

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

অনলাইন অ্যাপসে বেশি মুনাফার প্রলোভন দেখিয়ে শতাধিক গ্রাহকের কাছ থেকে প্রায় ২১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মো. আব্দুল হামিদ (৩৩)

2026-06-02T13:58:21+00:00
2026-06-02T13:58:21+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
জ্বীনের বাদশা সেজে ২১ লাখ টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার ১
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ১:৫৮ পিএম 
মো. আব্দুল হামিদ। ছবি : সময়ের আলো
অনলাইন অ্যাপসে বেশি মুনাফার প্রলোভন দেখিয়ে শতাধিক গ্রাহকের কাছ থেকে প্রায় ২১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মো. আব্দুল হামিদ (৩৩) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। জ্বীনের বাদশা পরিচয়ে ভুক্তভোগীদের ভয়ভীতি ও হুমকি দেওয়ার তথ্যও পাওয়া গেছে। 

বুধবার (২ জুন) দুপুরে সদর থানায় সংবাদ সম্মেলন এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ।  

গ্রেফতার আব্দুল হামিদ উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার বনবাড়িয়া গ্রামের বাসিন্দা। 

পুলিশ জানায়, হামিদ প্রথমে ‘ইকো ভোল্ট’ নামে একটি সোলার প্রকল্পের অ্যাপসে বিনিয়োগের কথা বলে গ্রাহকদের আকৃষ্ট করেন। পরে ‘সিইএফ’ নামে আরেকটি অ্যাপসে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে নগদ, বিকাশ ও রকেটের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেন। একপর্যায়ে অ্যাপসগুলো বন্ধ হয়ে গেলে গ্রাহকরা প্রতারণার বিষয়টি বুঝতে পারেন।


এ ঘটনায় সদর উপজেলার কালিয়া কান্দাপাড়া গ্রামের মমতাজ বেগম নামে এক ভুক্তভোগী সোমবার (১ জুন) মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে পুলিশ গতকাল রাতে বনবাড়ীয়া গ্রামে অভিযান চালিয়ে হামিদকে গ্রেফতার করে। তার কাছ থেকে একটি ট্যাব, একটি স্মার্টফোন ও প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন প্রচারপত্র জব্দ করা হয়েছে। এ ছাড়া ‘Hamkail Moakael’ নামে টেলিগ্রাম আইডি ব্যবহার করে ‘জ্বীনের বাদশা’ পরিচয় দিয়ে প্রতারণার কার্যক্রম চালানোর তথ্যও পাওয়া গেছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে হামিদ প্রতারণার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতার জ্বীনের বাদশাকে আদালতে পাঠানো হয়েছে।

/মহু



  বিষয়:   জ্বীনের বাদশা  প্রতারণা  অভিযোগ  গ্রেফতার  সিরাজগঞ্জ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: