ঝালকাঠির নলছিটিতে পুকুরের পানিতে ডুবে আরিয়ান হাওলাদার (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ জুন) দুপুরে উপজেলার কুলকাঠি ইউনিয়নের বিকপাশা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আরিয়ান হাওলাদার ওই এলাকার মাসুদ হাওলাদারের ছেলে। মাসুদ পেশায় একজন দিনমজুর। বরিশাল সদরের নথুল্লাবাদ এলাকায় বসবাস করেন। ঈদ উপলক্ষে তার পরিবারের সদস্যদের নিয়ে পৈত্রিক বাড়িতে এসেছিলেন।
প্রতিবেশী রুবেল হাওলাদার জানান, দুপুরে গোসল করার সময় কলাগাছ নিয়ে সাঁতার শিখছিল আরিয়ান। সবার অগোচরে কলাগাছ থেকে হাত ছুটে সে পুকুরের পানিতে তলিয়ে যায়। পরে অনেক খোজাখুজির পর উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন, এ ঘটনায় নলছিটি থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
আরবিএন