প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের বিনিয়োগ প্রতিষ্ঠানের প্রতিনিধিদলের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্যিক সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছে জাপানের শীর্ষস্থানীয় ট্রেডিং ও বিনিয়োগ প্রতিষ্ঠান

2026-06-03T12:53:26+00:00
2026-06-03T12:53:26+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
জাতীয়
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের বিনিয়োগ প্রতিষ্ঠানের প্রতিনিধিদলের সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩ জুন, ২০২৬, ১২:৫৩ পিএম 
সংগৃহীত ছবি
বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্যিক সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছে জাপানের শীর্ষস্থানীয় ট্রেডিং ও বিনিয়োগ প্রতিষ্ঠান মিতসুই অ্যান্ড কোম্পানির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।

বুধবার (৩ জুন) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক, বিনিয়োগ পরিবেশ এবং সম্ভাবনাময় খাতগুলো নিয়ে আলোচনা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, বৈঠকে বাংলাদেশে শিল্প, অবকাঠামো, জ্বালানি, লজিস্টিকস এবং অন্যান্য অর্থনৈতিক খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয় গুরুত্ব পেয়েছে।

বিশ্বব্যাপী বাণিজ্য ও বিনিয়োগ কার্যক্রম পরিচালনাকারী মিতসুই অ্যান্ড কোম্পানি দীর্ঘদিন ধরে বিভিন্ন দেশে অবকাঠামো উন্নয়ন, জ্বালানি, ধাতু, সরবরাহব্যবস্থা এবং খাদ্য খাতে কাজ করছে। বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক সম্ভাবনা প্রতিষ্ঠানটির আগ্রহের অন্যতম কারণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আরও পড়ুন

বৈঠকে বাংলাদেশের বিনিয়োগবান্ধব পরিবেশ, অবকাঠামোগত উন্নয়ন এবং বিদেশি বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

বৈঠকে সরকারের পক্ষ থেকে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. শাকিরুল ইসলাম খান এবং অর্থ সচিব মো. খায়েরুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন।

তাদের উপস্থিতি বৈঠকের অর্থনৈতিক গুরুত্বকে আরও স্পষ্ট করেছে বলে পর্যবেক্ষকদের অভিমত। মিতসুই অ্যান্ড কোম্পানির প্রতিনিধিদলে নেতৃত্ব দেন প্রতিষ্ঠানটির এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ভাইস প্রেসিডেন্ট মাকাতো সাতো।

এছাড়া উপস্থিত ছিলেন এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় ব্যবসা ইউনিটের প্রধান কৌশল কর্মকর্তা তাকানোবু মুরায়ামা, বাংলাদেশের কান্ট্রি চেয়ারপারসন কেনইচিরো কাওয়ামোতো এবং ঢাকা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো. মনিরুজ্জামান।

এএডি/


  বিষয়:   প্রধানমন্ত্রী  জাপান  বিনিয়োগ  প্রতিষ্ঠান  প্রতিনিধিদল  সাক্ষাৎ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: