জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় মেধাতালিকা থেকে ভর্তি শুরু আজ

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি কার্যক্রমে দ্বিতীয় মেধাতালিকাভুক্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া বুধবার (৩ জুন)

2026-06-03T12:56:15+00:00
2026-06-03T12:56:15+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
শিক্ষা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় মেধাতালিকা থেকে ভর্তি শুরু আজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩ জুন, ২০২৬, ১২:৫৬ পিএম 
সংগৃহীত ছবি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি কার্যক্রমে দ্বিতীয় মেধাতালিকাভুক্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া বুধবার (৩ জুন) থেকে শুরু হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্বিতীয় তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীরা আগামী ১১ জুন পর্যন্ত অনলাইনের মাধ্যমে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করতে পারবেন। নির্ধারিত সময়ের মধ্যে ফরম পূরণ সম্পন্ন করে তার প্রিন্ট কপি সংগ্রহ করা বাধ্যতামূলক।

নির্দেশনা অনুযায়ী, ভর্তি ফরম পূরণের পর শিক্ষার্থীদের সংশ্লিষ্ট কলেজে ১ হাজার ১৩০ টাকা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে। এ অর্থ পরিশোধের সময়সীমা নির্ধারণ করা হয়েছে ৪ জুন থেকে ১৩ জুন পর্যন্ত।
আরও পড়ুন

এর আগে দ্বিতীয় মেধাতালিকা প্রকাশের পাশাপাশি প্রথম মেধাতালিকায় ভর্তি হওয়া শিক্ষার্থীদের বিষয় পরিবর্তনের ফলাফলও প্রকাশ করে জাতীয় বিশ্ববিদ্যালয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও জানিয়েছে, যদি দ্বিতীয় মেধাতালিকায় নির্বাচিত কোনো শিক্ষার্থী ২০২৪-২৫ শিক্ষাবর্ষে অন্য কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ইতোমধ্যে ভর্তি হয়ে থাকেন, তাহলে তাকে ৯ জুনের মধ্যে পূর্ববর্তী ভর্তি বাতিল করতে হবে। অন্যথায় দ্বৈত ভর্তির কারণে তার নতুন ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে।

বিষয় পরিবর্তনের ক্ষেত্রে আগ্রহী শিক্ষার্থীদের অনলাইনে ভর্তি ফরম পূরণের সময় নির্ধারিত স্থানে ‘হ্যাঁ’ অপশন নির্বাচন করতে হবে। শূন্য আসনের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী বিষয় বরাদ্দ করা হবে।

এদিকে, চূড়ান্ত ভর্তি কার্যক্রম শেষে কলেজগুলো ৪ জুন থেকে ১৪ জুন পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিতকরণ প্রক্রিয়া সম্পন্ন করবে।

সবশেষে, ১৫ জুন থেকে ২১ জুন পর্যন্ত সংশ্লিষ্ট কলেজগুলো সোনালী ব্যাংকের মাধ্যমে বিশ্ববিদ্যালয় নির্ধারিত রেজিস্ট্রেশন ফি জমা দেবে বলে জানানো হয়েছে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ভর্তিবিষয়ক ওয়েবসাইটে পাওয়া যাবে।

এএডি/


  বিষয়:   জাতীয়  বিশ্ববিদ্যালয়  দ্বিতীয়  মেধাতালিকা  ভর্তি 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: