বাংলাদেশসহ ৬০টি দেশের উপর নতুন শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের অর্থনীতির বিরুদ্ধে নতুন বাণিজ্যিক পদক্ষেপের পথে হাঁটছে যুক্তরাষ্ট্র। জোরপূর্বক শ্রমের মাধ্যমে উৎপাদিত পণ্যের প্রবাহ রোধে যথাযথ

2026-06-03T13:16:07+00:00
2026-06-03T13:47:50+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
বাংলাদেশসহ ৬০টি দেশের উপর নতুন শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩ জুন, ২০২৬, ১:১৬ পিএম  আপডেট: ০৩.০৬.২০২৬ ১:৪৭ পিএম
সংগৃহীত ছবি
বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের অর্থনীতির বিরুদ্ধে নতুন বাণিজ্যিক পদক্ষেপের পথে হাঁটছে যুক্তরাষ্ট্র। জোরপূর্বক শ্রমের মাধ্যমে উৎপাদিত পণ্যের প্রবাহ রোধে যথাযথ ব্যবস্থা না নেওয়ার অভিযোগ তুলে সংশ্লিষ্ট দেশগুলোর পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে ওয়াশিংটন।

মঙ্গলবার (২ জুন) প্রকাশিত এক প্রস্তাবে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির কার্যালয় জানায়, বাংলাদেশ, কানাডা, ইউরোপীয় ইউনিয়ন, ইন্দোনেশিয়া, মেক্সিকো, পাকিস্তান, আর্জেন্টিনা, কম্বোডিয়া, মালয়েশিয়া, তাইওয়ান ও যুক্তরাজ্যসহ কয়েকটি দেশ থেকে আমদানি হওয়া পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের সুপারিশ করা হয়েছে।

অন্যদিকে তদন্তের আওতায় থাকা বাকি দেশগুলোর ক্ষেত্রে ১২ দশমিক ৫ শতাংশ পর্যন্ত অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব রাখা হয়েছে।
আরও পড়ুন

মার্কিন প্রশাসনের দাবি, অনেক দেশ এখনও জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্যের আমদানি ঠেকাতে কার্যকর আইন বা তার প্রয়োগ নিশ্চিত করতে পারেনি। ফলে এসব পণ্য আন্তর্জাতিক বাজারে অস্বাভাবিক মূল্য সুবিধা পায়, যা মার্কিন ব্যবসা ও শ্রমিকদের জন্য প্রতিযোগিতামূলক বৈষম্য তৈরি করছে।

প্রস্তাবিত এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের বাণিজ্য আইনের ধারা ৩০১-এর অধীনে পরিচালিত তদন্তের অংশ। এর আগে চলতি বছরের মার্চে বাংলাদেশসহ ৬০টি দেশের বিরুদ্ধে একই ইস্যুতে তদন্ত শুরু করেছিল মার্কিন বাণিজ্য প্রতিনিধির কার্যালয়।

তবে এই শুল্ক এখনই কার্যকর হচ্ছে না। প্রস্তাবের ওপর জনমত ও অংশীজনদের মতামত গ্রহণের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।

এএডি/


  বিষয়:   বাংলাদেশ  দেশ  নতুন  শুল্ক  প্রস্তাব  যুক্তরাষ্ট্র 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: