ইরানের ১৩ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ১৭ ড্রোন ভূপাতিতের দাবি কুয়েতের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

কুয়েতের আকাশসীমায় ভোর থেকে ইরানের চালানো একটি বড় ধরনের হামলা নস্যাৎ করার দাবি করেছে দেশটির বিমান প্রতিরক্ষা বাহিনী। বুধবার (৩

2026-06-03T20:36:42+00:00
2026-06-03T20:36:42+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ইরানের ১৩ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ১৭ ড্রোন ভূপাতিতের দাবি কুয়েতের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩ জুন, ২০২৬, ৮:৩৬ পিএম 
ইরানের ড্রোন হামলার পর কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ধোঁয়া উঠছে। সংগৃহীত ছবি
কুয়েতের আকাশসীমায় ভোর থেকে ইরানের চালানো একটি বড় ধরনের হামলা নস্যাৎ করার দাবি করেছে দেশটির বিমান প্রতিরক্ষা বাহিনী। বুধবার (৩ জুন) কুয়েত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, কুয়েতের আকাশসীমায় প্রবেশ করা ইরানের ১৩টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ১৭টি ড্রোন সফলভাবে প্রতিহত ও ভূপাতিত করা হয়েছে।

কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক বিবৃতিতে জানায়, আকাশেই এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংস করা হয়েছে। তবে বেশ কয়েকটি আবাসিক এলাকার ওপর এই প্রতিহতকরণ চলায় আকাশ থেকে কিছু ধ্বংসাবশেষ নিচে পড়েছে। নিরাপত্তার স্বার্থে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সাধারণ নাগরিকদের এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে থাকা স্থানগুলোর কাছাকাছি না যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

এদিকে প্রতিরক্ষা মন্ত্রণালয় আকাশেই অধিকাংশ হামলা ঠেকিয়ে দেওয়ার দাবি করলেও, কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানের এই আগ্রাসনে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের ১ নম্বর টার্মিনাল এবং কিছু বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলায় বিমানবন্দরের ১ নম্বর টার্মিনাল ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় ঘটনার পর পরই কুয়েত তাদের আকাশসীমা বন্ধ করে দেয় এবং বিভিন্ন আন্তর্জাতিক ফ্লাইট অন্য দেশে স্থানান্তর করা হয়। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর ৪ নম্বর টার্মিনাল থেকে কুয়েত এয়ারওয়েজ তাদের ফ্লাইট পুনরায় চালু করেছে। 

কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই হামলায় ১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং অন্তত ৬৩ জন আহত হয়েছেন। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জরুরি অস্ত্রোপচার করা হয়েছে।

এই হামলাকে কুয়েতের সার্বভৌমত্বের ওপর বড় ধরনের আঘাত হিসেবে দেখছে দেশটির সরকার। গত এপ্রিল মাসে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর কুয়েতে পরিস্থিতি কিছুটা শান্ত থাকলেও আজ ভোর থেকে শুরু হওয়া এই হামলা মধ্যপ্রাচ্যে নতুন করে চরম উত্তেজনা সৃষ্টি করেছে। ইরানের পক্ষ থেকে সরাসরি বেসামরিক বিমানবন্দরকে লক্ষ্য করে হামলার দায় স্বীকার করা না হলেও, দেশটির রেভল্যুশনারি গার্ডস অভিযোগ করেছে, কুয়েত ও বাহরাইন তাদের ভূখণ্ড ব্যবহার করে মার্কিন বাহিনীকে ইরানের ওপর হামলার সুযোগ করে দিচ্ছে। 

/কহু


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: