জঙ্গল সলিমপুরকে নিরাপদ ও বাসযোগ্য করতে কাজ করছে পুলিশ : এসপি মাসুদ

সীতাকুণ্ড প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের সীতাকুণ্ড থানাধীন জঙ্গল সলিমপুর এলাকার আলীনগরে স্থানীয় জনসাধারণের সাথে এক বিশেষ পথসভা ও মতবিনিময় সভা করেছেন চট্টগ্রাম জেলার পুলিশ

2026-06-04T10:43:24+00:00
2026-06-04T10:43:24+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
জঙ্গল সলিমপুরকে নিরাপদ ও বাসযোগ্য করতে কাজ করছে পুলিশ : এসপি মাসুদ
সীতাকুণ্ড প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ১০:৪৩ এএম   (ভিজিট : ১০)
মতবিনিময় সভা করেছেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম। ছবি : সময়ের আলো
চট্টগ্রামের সীতাকুণ্ড থানাধীন জঙ্গল সলিমপুর এলাকার আলীনগরে স্থানীয় জনসাধারণের সাথে এক বিশেষ পথসভা ও মতবিনিময় সভা করেছেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম, বিপিএম। 

বুধবার (৩ জুন) সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত এই সভায় তিনি জঙ্গল সলিমপুরের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা এবং এলাকার চলমান উন্নয়ন কার্যক্রম নিয়ে বিস্তর আলোচনা করেন।

মতবিনিময় সভায় পুলিশ সুপার স্পষ্ট বার্তা দিয়ে বলেন, ‘জঙ্গল সলিমপুরকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও বাসযোগ্য এলাকায় পরিণত করতে জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও ভূমি দখলসহ সকল প্রকার অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশ সর্বদা কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এই জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।’

একটি নিরাপদ ও স্থিতিশীল সমাজ গঠনে জনগণ ও পুলিশের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, ‘জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সচেতনতা ছাড়া টেকসই আইন-শৃঙ্খলা ব্যবস্থা নিশ্চিত করা সম্ভব নয়।’ এই লক্ষ্যে যে-কোনো অপরাধ, সন্ত্রাসী কর্মকাণ্ড বা মাদক ব্যবসার তথ্য দ্রুত পুলিশকে জানানোর জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান। 

একই সাথে কোনো ধরনের অপপ্রচার, গুজব বা প্ররোচনায় বিভ্রান্ত না হয়ে সবাইকে আইন মেনে চলার এবং সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে ঐক্যবদ্ধভাবে কাজ করার অনুরোধ করেন তিনি।

মতবিনিময় পর্বে স্থানীয় বাসিন্দারা তাদের এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের কথা সরাসরি পুলিশ সুপারের কাছে তুলে ধরেন। এসপি মাসুদ আলম মনোযোগ সহকারে তাদের বক্তব্য শোনেন এবং এলাকার শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।


সরাসরি পুলিশ সুপারকে নিজেদের মাঝে পেয়ে জঙ্গল সলিমপুরের বাসিন্দারা সন্তোষ ও আনন্দ প্রকাশ করেন। তারা জেলা পুলিশের গণমুখী ও জনবান্ধব কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং এলাকার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করার অঙ্গীকার ব্যক্ত করেন।

উক্ত পথসভায় আরও উপস্থিত ছিলেন সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহিনুল ইসলাম, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ। 

সময়ের আলো/জেডি 


  বিষয়:   জঙ্গল সলিমপুর  নিরাপদ  পুলিশ  এসপি মাসুদ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: